শেরপুর জেলা সংবাদদাতা : শেরপুরের নকলা উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ভোট গ্রহণ কর্মকর্তাদের দু’দিনব্যাপি প্রশিক্ষন আজ (২৩ জুন সোমবার) শেষ হয়েছে। নির্বাচনে ভোট গ্রহনের পূর্ব প্রস্তুতি, ভোট গ্রহন, ভোট গণনা ও ফলাফলসহ প্রয়োজনীয় সকল বিষয়ে সংশ্লিষ্টদের প্রাথমিক ধারণা দেওয়াই এ প্রশিক্ষণের মূল উদ্দেশ্য। নকলা পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত ওই প্রশিক্ষণে সকাল-বিকাল দুই ধাপে মোট ৯শ ১২ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।
উলেখ্য, ২৬ জুন বৃহস্পতিবার অনুষ্ঠেয় নকলা উপজেলা পরিষদ নির্বাচনে ১টি পৌরসভাসহ ৯টি ইউনিয়নে ৬৩টি কেন্দ্রে ২শ ৮৩ টি বুথে ১ লক্ষ ৩২ হাজার ৬শ ৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।



















