ads

সোমবার , ২৩ জুন ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ফেসবুকে ‘আপত্তিকর’ ক্লিপ আপলোডের অভিযোগে রাবি শিক্ষকের বিরুদ্ধে জিডি

খবর টি পড়েছেন : ১৯৫
ফেসবুকে ‘আপত্তিকর’ ক্লিপ আপলোডের অভিযোগে রাবি শিক্ষকের বিরুদ্ধে জিডি
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

রাজশাহী প্রতিনিধি: ফেসবুকে ‘আপত্তিকর’ অডিও ক্লিপ আপলোড করার অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বিশ্ববিদ্যালয়ের আরেকজন শিক্ষক। গত শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক কাজী জাহিদুর রহমানের বিরুদ্ধে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুসতাক আহমেদ এ অভিযোগ করেছেন।
জিডিতে অভিযোগ করা হয়েছে, কাজী জাহিদুর রহমান বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুসতাক আহমেদের কণ্ঠ নকল করে নারায়ণগঞ্জের সাত খুনের প্রধান আসামী নূর হোসেনের ছবি যুক্ত ১ মিনিট ২১ সেকেন্ডের একটি অডিও ক্লিপ তৈরি করেন।
এরপর গত ১৯ জুন সেটি তার নিজের ফেসবুক প্রোফাইলে আপলোড করেন। এরপর একটি কমেন্টে অডিও ক্লিপের কণ্ঠটি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক ও সাবেক সহকারী প্রক্টরের বলে দাবি করেন।
এ ঘটনার পরিপ্রেক্ষিতে মুসতাক আহমেদ নগরের মতিহার থানায় গত ২১ জুন রাতে জিডি করেছেন।
অভিযোগকারী শিক্ষক মুসতাক আহমেদ বলেন, ‘তিনি আমার নামে ওই অডিও আপলোড করে আমাকে সামাজিক, রাজনৈতিক ও অ্যাকাডেমিকভাবে হেয় করার জন্য এই অপকর্ম করেছেন। বর্তমানে আমি নিরাপত্তাহীনতায় রয়েছি বলে থানায় জিডি করেছি।’
এব্যাপারে কাজী জাহিদুর রহমান বলেন, ‘রাজনৈতিক আলোচনার স্বার্থে অডিও ক্লিপটি ফেসবুকে আপলোড করা হয়েছে। সেই ক্লিপে কারও নাম উল্লেখ করা হয়নি। কাউকে হয়রানি বা হেয় করার উদ্দেশ্যে সেটি আপলোড করা হয়নি।’
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) আলমগীর হোসেন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে ফেসবুকে আপত্তিকর একটি অডিও ক্লিপ আপলোড করার অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

Need Ads
পূর্ববর্তী সংবাদ কুলাউড়ায় পাবলিক সার্ভিস ডে ও জাতীয় তথ্য বাতায়ন… পরবর্তী সংবাদ বাঘায় প্রধান মন্ত্রী ছবি বিকৃতির অভিযোগে কম্পিউটার জব্দ…

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads