ads

সোমবার , ২৩ জুন ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

টানা বর্ষণে তলিয়ে গেছে গফরগাঁও পৌরসভার অধিকাংশ এলাকা : পানি বন্দি হাজার হাজার মানুষ

খবর টি পড়েছেন : ১৭০
টানা বর্ষণে তলিয়ে গেছে গফরগাঁও পৌরসভার অধিকাংশ এলাকা : পানি বন্দি হাজার হাজার মানুষ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

gafargaon pic-02আজহারুল হক, গফরগাঁও (ময়মনসিংহ) : গত কয়েক দিনের টানা বর্ষনে পানিতে তলিয়ে গেছে ময়মনসিংহের গফরগাঁও পৌরসভার অধিকাংশ এলাকা ও বেশ কয়েকটি সড়ক। পৌরসভার প্রাণকেন্দ্র গফরগাঁও বাজারের প্রায় সব কটি অলি গলি, বাসা-বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও সড়কগুলোতে এখন হাটু পানি। আবার অনেক বাসা বাড়ির খাটের উপরেও পানি উঠে গেছে। প্রয়োজনীয় ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। গতকাল সোমবার সরেজমিনে গিয়ে দেখা যায়, পৌরশহরের উপজেলা পরিষদ থেকে ইমামবাড়ি মসজিদ পর্যন্ত গফরগাঁও-হোসেনপুর আঞ্চলিক মহাসড়ক হাটু পানির নিচে। এছাড়াও ওই এলাকার অনেক বাসা-বাড়িতে পানি প্রবেশ করেছে। এমনকি বেশ কয়েকটি কয়েকটি বাড়ির খাটের উপর পানি উঠে গেছে। ব্রহ্মপুত্র নদের তীর ঘেষে অবস্থিত গফরগাঁও পৌরসভা অতি অল্প খরচে ড্রেন নির্মান করে নদে সংেেযাগ দেওয়ার সুযোগ থাকলেও পানি নিস্কাশনের কোন ব্যবস্থাই করেনি পৌর কতৃপক্ষ। পৌরসভার কয়েকজন কাউন্সিলর নাম প্রকাশ না করার শর্তে জানান মেয়রের কর্তব্য অবহেলা ও চরম দুর্নীতির কারনে মহা দুর্ভোগের শিকার হচ্ছে পৌরবাসী। অল্প বৃষ্টি হলেই পৌর শহরের ৫নং ওয়ার্ড বুধিয়া মার্কেট, কাচাবাজার, মাছ মহল, মধ্যে বাজার, শিবগঞ্জ রোড পাটমহল এলাকা, শিবগঞ্জ রেলক্রসিং এলাকা, কোট ভবন ইমাম বাড়ী সহ অনেক এলাকার সড়ক গুলো পানির নিচে তলিয়ে যায়। 

Shamol Bangla Ads

ইমামবাড়ি এলাকার বাসিন্দা হাজী তাশারফ হোসেন, আশরাফুল হক, জহিরুল ইসলামসহ অসংখ্য বাসিন্ধাদের অভিযোগ পৌরসভা কতৃক নির্মীত ড্রেনটি গত তিন বছর পূর্বেই ভেঙ্গে গেছে। এর পর থেকে অসংখ্যবার ড্রেনের জন্য আবেদন করা হলেও পৌর মেয়র বলেন, এটি রোডস এন্ড হাইওয়ের কাজ। তাদের অনুমতি ছাড়া আমরা ড্রেন নির্মাণ করতে পারি না।
এ ব্যাপারে জানতে চাইলে পৌর মেয়র এডভোকেট কায়সার আহমেদ এসব অভিযোগ অস্বীকার করে বলেন, ওই এলাকায় ড্রেন নির্মাণ করার পরিকল্পনা রয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বাকৃবির ২০ শিক্ষার্থীকে শোকজ পরবর্তী সংবাদ চুয়াডাঙ্গায় ইজিবাইক চালককে শ্বাসরোধ করে হত্যা

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads