ads

রবিবার , ২২ জুন ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রামুতে দরিদ্র শিক্ষার্থীদের পাশে সেনাবাহিনী

খবর টি পড়েছেন : ২৪৩
রামুতে দরিদ্র শিক্ষার্থীদের পাশে সেনাবাহিনী
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

খালেদ হোসেন টাপু, রামু (কক্সবাজার) : গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর অদম্য মেধাবী ছাত্রী জোহরা বেগমসহ নগদ অর্থ সহায়তা পেয়েছে পাঁচ দরিদ্র শিক্ষার্থী। ২১ জুন শনিবার দুপুরে বাংলাদেশ সেনাবাহিনীর রামু গ্যারিসনের ৩১ বীর ব্যাটালিয়ন তাদেরকে এ সহায়তা প্রদান করেন। সহায়তা প্রাপ্ত অন্য শিক্ষার্থীদের মধ্যে রয়েছে- মনিরা আক্তার, বাপ্পা বড়–য়া, নাদিয়া সুলতানা ও প্রসেনজিৎ বড়–য়া। সহায়তা প্রদানকালে ৩১ বীরের কমান্ডিং অফিসার লে. কর্ণেল মো. মাজহার আল-কবির খোকন, ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর এস.এ.এম ফখরুল ইসলাম, সার্জেন্ট মো. আশরাফ, সিনিয়র ওয়ারেন্ট অফিসার সেলিম উদ্দিন, ডাকভাঙ্গা বাংলাদেশের কো-অর্ডিনেটর জনার্ধন কর্মকার সুমন, সংবাদকর্মী অর্পন বড়–য়া ও ৩১ বীরের অফিস সহকারী বাপ্পা বড়–য়া প্রমূখ উপস্থিত ছিলেন। এদিকে, শুক্রবার গণমাধ্যমে অদম্য মেধাবী জোহরা বেগমকে নিয়ে সচিত্র প্রতিবেদন প্রকাশের পর তাকেসহ পাঁচজন দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে কলেজে ভর্তির জন্য এ অর্থ সহায়তা প্রদান করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে সাংবাদিকের ক্যামেরাসহ মোটর সাইকেল ছিনতাই পরবর্তী সংবাদ চুয়াডাঙ্গায় ছাত্রলীগ কর্মীর আঙ্গুল কর্তন

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads