চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার শহরের রাজধানী ক্লিনিকের কাছে ছাত্রলীগ কর্মী ইনতিয়াক ওরফে ইনতাকের (২২) হাতের আঙ্গুল বিচ্ছিন্ন করে দিয়েছে দুর্বৃত্তরা। ২১ জুন শনিবার দিবাগত রাত ৯ টার দিকে এ ঘটনা ঘটে। ইনতা শহরের মুক্তিপাড়ার ইমান আলীর ছেলে।

জানা যায়, শনিবার দিবাগত রাতে শহরের রাজধানী ক্লিনিকের কাছে ইনতিয়াক ওরফে ইনতাক বন্ধুদের সাথে গল্প করছিল। এসময় ৬-৭ জন দুর্বত্ত তাকে এলোপাতাড়ি কোপাতে থাকে। এক পর্যায়ে ইনতিয়াকের বাম হাতের আঙ্গুল কেটে বিচ্ছিন্ন করে দেয় তারা। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুন্সী আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান আসামীদের শনাক্ত করার চেষ্টা চলছে।



















