বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের সখীপুরে বিদ্যুত্স্পৃষ্টে আপন দুই ভাই বাহেজ উদ্দিন (৪৫) ও আজমত আলীর (৪০) মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার রামখা গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা ওই গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।

সখীপুর থানার অফসার ইনচার্জ (ওসি) মোকলেছুর রহমান জানান, বিকেলে বৃষ্টির মধ্যে দুই ভাই মিলে বাড়ির সামনে তাদের নিজেদের বিদ্যুতের লাইনে কাজ করছিল। এ সময় খুঁটি থেকে বিদ্যুতের মেইন লাইন ছিড়ে বাহাজ উদ্দিনের উপরে পড়ে যায়। পরে তাকে বাচাঁতে আরেক ভাই এগিয়ে গেলে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মুত্যু হয়।



















