ads

শনিবার , ২১ জুন ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বোরোর ভাল ফলন পেয়ে মহাদেবপুরে কৃষকরা ঝুঁকে পড়েছেন আউশ আবাদে

খবর টি পড়েছেন : ১৯১
বোরোর ভাল ফলন পেয়ে মহাদেবপুরে কৃষকরা ঝুঁকে পড়েছেন আউশ আবাদে
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

Mohadevpur Picture_19-06-2014মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি ঃ সফলভাবে বোরো ফসল ঘরে তোলার পর নওগাঁর মহাদেবপুরের কৃষকরা একযোগে ঝুঁকে পড়েছেন আউশ চাষে। বোরোর চেয়ে তুলনামূলক কম খরচের এ ধান চাষে কৃষি অধিদপ্তর থেকে প্রণোদনা পেয়ে কৃষাণ-কৃষাণী ব্যাপক আগ্রহভরে জমি তৈরী এবং রোপনে নিজেদের আত্মনিয়োগ করেছেন। তাদের যেন আর পেছন ফিরে দেখার সময়-সুযোগ নেই। বিগত কয়েক মৌসুমের মধ্যে বোরোতে এবারই অধিক ফলন এবং উচ্চ মূল্য পেয়ে কৃষকদের আত্মবিশ্বাস যেন কয়েকগুণ বেড়ে গেছে। আউশ আবাদে অধিকভাবে ঝুঁকে পড়ার দৃশ্য দেখে তাদের ওই আত্মবিশ্বাসের প্রমাণ পাওয়া যায়। একদিকে জমি তৈরী আরেক দিকে রোপন। নজরকারা এরকম দৃশ্য এখন বিরাজ করছে মাঠে মাঠে। স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চলতি মৌসুমে উপজেলায় ৮ হাজার ১৩০ হেক্টর জমিতে আউশ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। কিন্তু স্ব-উদ্যোগী ও উদ্যোমী কৃষকদের অধিকমাত্রায় চাষাবাদমুখী হওয়ায় ধারণা করা হচ্ছে রোপন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে উল্লেখযোগ্যহারে। এ এলাকায় আউশ রোপন চলবে মধ্য আষাঢ় পর্যন্ত। উপজেলা কৃষি অফিসার একেএম মফিদুল ইসলাম জানান, আউশ চাষাবাদে স্থানীয় ২ হাজার ১০০ জন কৃষাণ-কৃষাণীকে প্রণোদনা দেয়া হয়েছে। প্রণোদনার মধ্যে প্রতিজন কৃষাণ-কৃষাণীর জন্য ছিল ৫ কেজি বীজ, ২০ কেজি ইউরিয়া, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি এবং ৩০০ টাকা। তিনি জানান, গত মৌসুমে বোরোর বাম্পার ফলন, বাজারে উচ্চমূল্য, চলতি মৌসুমের প্রণোদনা এবং অনুকূল আবহাওয়ায় চাষীরা আউশ চাষে ব্যাপকভাবে ঝুঁকে পড়েছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সখীপুরে বিদ্যুত্স্পৃষ্টে দুই ভাইয়ের মৃত্যু পরবর্তী সংবাদ কুমিল্লায় রথযাত্রা উৎসব ২৯ জুন থেকে শুরু

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads