ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী : রাজশাহীতে স্থানীয় প্রশাসন ও পুলিশ বাহিনীর যৌথ অভিযানে ব্যবসায়িদের সাথে সংর্ঘষের ঘটনা ঘটেছে। ২১ জুন শনিবার বিকেলে স্থানীয় বানেশ্বর বাজারে ওই সংঘর্ষের ঘটনা ঘটে।

রাজশাহীর দ্বিতীয় বৃহত্তম বানেশ্বর হাট। এক কথায় উত্তর বঙ্গের ব্যবসার প্রান কেন্দ। প্রতিদিনের মত শনিবার সকাল থেকে আম ব্যাবসায়িরা আম বেচাকেনায় বানেশ্বর হাটে জড়ো হয়। তারই সাথে আরও যোগান হয়েছে দেশের বিভিন্ন জেলা খেকে আসা ক্রেতা ও রাজশাহীর বিখ্যাত আম পিয়াসীরা। কিন্ত বেপাকে পড়ে সবাই, ফরমালিন মুক্ত না যুক্ত তা নিয়ে সংশয় সকলের। স্থানীয় প্রশাসন ও পুলিশ বাহিনীর একটি ভ্রাম্যমান আদালত বানেশ্বর হাটে অভিযান চালায়। কিন্ত বড় বাধা হয় ব্যবসায়িদের একতা। তারা প্রতিবাদি হয়ে র্তক বির্তকের এক পর্যায় তারা ঢাকা মহাসড়ক অবরোধ করে।
বানেশ্বরে আম বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা কালে পুলিশের সাথে আম ব্যবসায়িদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ লাঠি চার্জ ও প্রায় অর্ধশতাধিক রাবারবুলেট নিক্ষেপ করেছেন এবং ৩ সাংবাদিক আহত হয়েছেন। শনিবার বিকেল সাড়ে ৫ টার দিকে পুঠিয়া উপজেলার বানেশ্বর আম বাজারে এ ঘটনা ঘটে। এছাড়া আলাদা ভ্রাম্যমান আদালত ৪ আম ব্যবসায়িকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম বজলুর রশিদ বলেন, বিকেল ৫টায় ফরমালিন ও কার্বাইড প্রতিরোধে বানেশ্বর আম বাজারে ভ্রাম্যমান আদালত অভিযান চালায়। ভ্রাম্যমান আদালতটি নেতৃত্ব দেন রাজশাহী জেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ হাফিজুর রহমান, পুঠিয়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার ফরহাদ আহমদ ও পুঠিয়া এসিলেন্ট আলমগীর কবির। অভিযান চালিয়ে মাত্রাতিরিক্ত ফরমালিন ও কার্বাইড পাওয়ায় ভ্রাম্যমান আদালত ওই এলাকার আম ব্যবসায়ি বানেশ্বরের নামাজগ্রাম এলাকার ময়েনুদ্দিনের ছেলে গোলাম মোস্তফা(৩৮)কে ২০০৯ সালের ভক্তা অধিকার সংরক্ষন আইন ৪০ ধারা অনুযায়ী ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৭ দিনের বিনাশ্রমের জেল, চারঘাট ইউসুফপুর এলাকার আব্দুল হক এর ছেলেজাহিদুল ইসলাম(২৬) কে ৫ হাজার টাকা অনাদায়ে ১৫ দিনের জেল, শাহমুখদুমের পবাপাড়া এলাকার জামানের ছেলে আব্দুল মোত্তালেব (৪০) কে ২ হাজার টাকা অনাদায়ে ৫ দিনের জেল ও চারঘাটের তাতারপুর এলাকার আয়েনুদ্দিনের ছেলে নাসিরুল ইসলাম(৪৫) কে ১ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৫ দিনের জেল প্রদান করেন।
জরিমানা খবর হাটের অন্য ব্যবসায়ীদের মধ্যে ছড়িয়ে পড়লে কিছু উশৃঙ্খল ব্যবসায়িরা উশকানি দিয়ে ভ্রাম্যমান আদালতের উপর চড়াও হয়। এ সময় উশৃঙ্খল ব্যবসায়িরা রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করে গাড়ি ভাংচুরের চেষ্টা চালায়। পুলিশ তাদের বাধা দেয়ার চেষ্টা করলে পুলিশর সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় এস এ টিভির রাজশাহী রিপোর্টার জাহিদ হাসান, ক্যমেরা পার্সন আবু সায়েদ ও বিডি২৪লাইভ.কম এর প্রনিনিধি মাহ্ফুজুর রহমান ব্যবসায়ীদের হামলায় আহত হয়। পরে পুলিশ প্রায় অর্ধশতাধিক রাউন্ড শর্টগানের গুলি নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন এবং ঘটনার পরপরে রাজশাহী জেলা অতিরিক্ত পুলিশ সুপার বিশেষ শাখা এস এম রশিদুল হক ঘটনা স্থলে উপস্থিত হন। এ রিপোর্ট লিখা কালে সরকারি কাজে বাধা দেওয়ায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
চারঘাটে তাজা তিন রাউন্ড গুলিসহ ১জন গ্রেফতার
শনিবার দুপুরে চারঘাট উপজেলার চকমোক্তারপুর বাজার থেকে পিস্তলের তাজা তিন রাউন্ড গুলিসহ মনিরুল ইসলাম (৩২) নামে একব্যক্তিকে করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানা যায়, শ্যামপুরের বালু বিক্রয়ের পাওনা টাকাকে কেন্দ্র করে টনি ও মনিরুল গ্র“পের মধ্যে তর্কবিতর্কের এক পর্যায়ে দুই গ্র“পের মধ্যে সংঘর্ষের সুত্রপাত ঘটে। আটককৃত মনিরুল জানায়, শ্যামপুরে বিক্রয়কৃত বালুর পাওনা টাকা চাইলে অপর গ্র“পের টনি টাকা দিতে অস্বীকৃতি জানালে দু’গ্র“পের মধ্যে মারামারি শুরু হলে এক পর্যায়ে কাটা পিস্তল দিয়ে মনিরুলকে হত্যা করার উদ্দেশ্যে বের করলে পিস্তলটি ধাক্কা ধাক্কিতে হাত থেকে মাটিতে পড়ে গেলে ৩ রাউন্ড গুলিসহ রেখে পালিয়ে যায়। পরে মনিরুলের চিৎকারে স্থানীয় লোকজন এসে পড়ে থাকা ৩ রাউন্ড গুলিসহ মনিরুলকে আটক করে থানা পুলিশের কাছে সোপর্দ করে। আটককৃত মনিরুল মতিহার থানা রাজশাহীর চরশ্যামপুর গ্রামের আঃ সামাদের ছেলে এবং টনি মতিহার থানার কাজলা গ্রামের আঃ সাত্তারের ছেলে। এ ব্যাপারে চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ গোলাম মোর্তুজা জানান, পাওনা ৪ হাজার ৮ শত টাকাকে কেন্দ্র করে সংঘর্ষের সৃষ্টি হয়। পরে স্থানীয় জনতা থানায় সোপর্দ করে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থান নেওয়া হবে। এ রিপোর্ট লিখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলেছে।



















