ads

শনিবার , ২১ জুন ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ছাত্র বন্ধু পরিষদের বৃক্ষরোপন

খবর টি পড়েছেন : ২০০
শেরপুরে ছাত্র বন্ধু পরিষদের বৃক্ষরোপন
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

CBP Treeস্টাফ রিপোর্টার : ‘বৃক্ষরোপনে অংশ নিন, অক্সিজেনের কারখানা দিন’ এই শ্লোগানকে ধারণ করে বিশ্ববিদ্যালয় ও কলেজ শিক্ষার্থীদের সংগঠন ছাত্র বন্ধু পরিষদ (সিবিপি)’র উদ্যোগে দ্বিতীয় ধাপের বৃক্ষরোপন অভিযানের উদ্বোধন করা হয়েছে শেরপুরে। ২১ জুন শনিবার সকালে শেরপুর সরকারী মহিলা কলেজ প্রাঙ্গনে ওই বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন শেরপুর প্রেস ক্লাবের সভাপতি রফিকুল ইসলাম আধার। 

Shamol Bangla Ads

এসময় শেরপুর সরকারী মহিলা কলেজের উপাধ্যক্ষ আফিয়া ফেরদৌস, সহযোগী অধ্যাপক শাহী উম্মুল বানীন, ছাত্রবন্ধু পরিষদের সভাপতি রেজাউল করিম রাজু, ‘দৈনিক আলোকিত বাংলাদেশ’ এর শেরপুর জেলা প্রতিনিধি মনিরুজ্জামান রিপনসহ সিবিপি’র সদস্য নুরন্নবী, আবু রাসেল, জুবাইদুল ইসলাম, আসিফ মাহমুদ মাসুম, মাহমুদুর রহমান সুজয়, রুকন, রুমান, আরিফ হোসেন বরাত, মোঃ হাবিবুল্লাহ, শাকিল আহমেদ খান, আল আমিন রাজু, শাজাহান শেখ সাজু, সাকির মাহমুদ রিপন, আনোয়ার জাহিদ মুরাদ, আবুল কাশেম, সাজ্জাদ হোসেন, শাহ আলম, তানমীর হোসেন মামুন, এম কে সারোয়ার, ফয়সাল আলম লেলিন, আরিফুর রহমান, মুখলেছুর রহমান, সুমন, মোঃ রুবেল, আব্দুল আজিজ, শিবলী নোমান, শুভ সাহা, রিফাত, আব্দুর রশিদ, ইমরান হোসেন, রাকিবুল হাসান হৃদয়, সুমন মিয়া, জাহাঙ্গীর আলম, মঞ্জুরুল ইসলাম, আতিকুর রহমান, আবু রায়হান, মাহমুদুল হাসান, রিমা আক্তার, হোসনে আরা সুপ্তী, ফারজানা আক্তার, অরিন জামান, সাদিয়া জান্নাত যুথী, আশা আক্তার, প্রিয়া, মিতা নুর, শম্পা আক্তার, আঁখি এবং কলেজের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে শেরপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়েও ওই বৃক্ষরোপন কর্মসুচি পালন করা হয়। এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক জীবন কৃষ্ণ বসু, সহকারী শিক্ষক আতিকুর রহমান, নুরুন নাহার, ফারজানা বারীসহ স্কুলের শিক্ষার্থীরা অংশ নেন।
উল্লেখ্য, সিবিপি পর্যায়ক্রমে জেলা শহরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ওই কর্মসূচি পালন করছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলা প্রেসক্লাবকে ১০ হাজার টাকা অনুদান দিলেন ঢাকাস্থ… পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে ১৭ রাউন্ড তাজা গুলি উদ্ধার : গ্রেফতার…

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads