নকলা (শেরপুর) সংবাদদাতা : শেরপুরের নকলা উপজেলা প্রেসক্লাবের তহবিলে ১০ হাজার টাকা অনুদান দিয়েছেন ঢাকাস্থ শেরপুর সমিতির যুগ্ম মহাসচিব, আইটি সফটওয়্যার ইন্ডাস্ট্রির ব্যবস্থাপনা পরিচালক ও ডিএসই’র ব্যবস্থাপক মোঃ রফিকুল ইসলাম বেলাল। এ উপলক্ষ্যে ২০ জুন শুক্রবার বিকেলে নকলা উপজেলা প্রেসক্লাবে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা প্রেসক্লাবের সভাপতি বিশিষ্ট কবি, সাংবাদিক ও কলামিস্ট তালাত মাহমুদের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় মোঃ রফিকুল ইসলাম বেলাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ২নং নকলা ইউয়িন পরিষদের চেয়ারম্যান মোঃ আনিছুর রহমান সুজা, নকলা উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি খন্দকার রবিউল করিম মানিক, উপজেলা প্রেসক্লাবের সহ সম্পাদক শফিউজ্জামান রানা, প্রচার ও প্রকাশনা সম্পাদক মমিনুল ইসলাম সুমন প্রমুখ। এ ছাড়া উপস্থিত ছিলেন সাংবাদিক রকিব হাসান রবিন, সাংবাদিক রাকিবুল হাসান রাজু এবং আলমগীর হোসেন সেগুনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে রফিকুল ইসলাম বেলাল বলেন- নকলা উপজেলায় অনেক কৃতি সাংবাদিকের জন্ম হয়েছে। তন্মধ্যে প্রগতিশীল সাংবাদিকতার প্রথিকৃৎ দৈনিক সংবাদের সম্পাদক মরহুম বজলুর রহমান, জাতীয় সাপ্তাহিক নবজাগরণের সম্পাদক ও সুপ্রিম কোর্টের প্রবীন আইনজীবী মরহুম আবুল কাশেম, সাপ্তাহিক তকবীরের সম্পাদক মরহুম আজিজুর রহমানের নাম প্রাত স্মরণীয়। তিনি বলেন, নকলা উপজেলা প্রেসক্লাবের যিনি সভাপতি হয়েছেন তিনিও একজন স্বনামধন্য সম্পাদক-সাংবাদিক। তিনি শুধু সাংবাদিকই নন, সাড়াজাগানো ’জিলবাংলা সাহিত্য পুরস্কার’ প্রাপ্ত একজন কবি, সাহিত্যিক ও কলামিস্ট হিসাবে দেশবাসীর কাছেও তিনি সু-পরিচিত। উল্লেখ্য মোঃ রফিকুল ইসলাম বেলাল ২নং নকলা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স নির্মাণের জন্য অর্ধকোটি টাকা মূল্যের ৫০শতাংশ জমি দান করেন। তিনি প্রতি বছর নকলা পাইলট উচ্চ বিদ্যালয়ের ১০জন দুঃস্থ ও মেধাবী এসএসসি পরীক্ষার্থীকে ফরমফিলাপের জন্য অর্থ প্রদান করে থাকেন। এছাড়াও তিনি এলাকার দুঃস্থ ও অসুহায় মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন। মোঃ রফিকুল ইসলাম বেলাল নকলা উপজেলা প্রেসক্লাবের তহবিলে ১০ হাজার টাকা অনুদান দিয়ে প্রেসক্লাবের প্রথম আজীবন সদস্য পদ লাভ করেন।



















