ads

মঙ্গলবার , ১৭ জুন ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দর্শনা আন্তর্জাতিক রেলষ্টেশনে ঢাকা-কোলকাতা ট্রেন চলাচল বন্ধ : যাত্রীদের চরম দুর্ভোগ

খবর টি পড়েছেন : ১৮৯
দর্শনা আন্তর্জাতিক রেলষ্টেশনে ঢাকা-কোলকাতা ট্রেন চলাচল বন্ধ : যাত্রীদের চরম দুর্ভোগ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

দর্শনা আন্তর্জাতিক রেলষ্টেশনের কাষ্টমস সুপার ও ইন্সপেক্টরকে ধরে নিয়ে গিয়ে বিজিবির শারিরীক নির্যাতন, ঢাকা-কোলকাতা ট্রেন চলাচল বন্ধ : যাত্রীদের চরম দুর্ভোগ , মামলা দায়ের

চুয়াডাঙ্গা প্রতিনিধি : দামুড়হুদার দর্শনা আন্তর্জাতিক ষ্টেশনে যশোর রিজিওন বিজিবি সদস্যরা ঢাকা-কোলকাতা মৈত্রী ট্রেনের যাত্রীর ব্যাগ নামানোকে কেন্দ্র করে বিজিবি দর্শনা কাষ্টমস সুপার ও ইন্সপেক্টরকে ধরে নিয়ে নির্যাতনের এক ঘন্টা পর ছেড়ে দিয়েছে। কাষ্টমস সুপার শহিদুল ইসলাম বাদী হয়ে মঙ্গলবার রেলওয়ের পোড়াদহ থানায় বিজিবির ৩ জনের নাম উল্লেখ করে ৩০ জনকে অজ্ঞাত দেখিয়ে মামলা দায়ের করেছে। এ ঘটনায় দর্শনা স্থল বন্দর ও কাষ্টমসের কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করলে পাসপোর্টধারী বাংলাদেশ-ভারত যাতায়াতাকারী যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। মঙ্গলবার দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার দেড়টার দিকে দর্শনা আন্তর্জাতিক ষ্টেশনে মৈত্রী ট্রেনের যাত্রীদের কাষ্টমস ইমিগ্রেশনের কার্যক্রম শেষ হয়ে ট্রেন ছাড়ার সময় যশোর রিজিওন বিজিবি সদস্যরা এসে এক যাত্রীর ব্যাগ নামিয়ে নেয়। এসময় কাষ্টমস ইন্সপেকটর আনোয়ার হোসেন তাদেরকে কাষ্টমস ইমিগ্রেশনে চেক করা মালামাল নামিয়ে নেওয়ার কারণ জানতে চাইলে তাকে বিজিবি সদস্যরা ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করলে কাষ্টমস সুপার শহিদুল ইসলাম (রাজস্ব কর্মকর্তা) বাধা দিলে তাকেও ধরে বিজিবির পিকআপ ভ্যানের মধ্যে নিয়ে যায় এবং দুজনকে শারিরীক নির্যাতন করে সাদা কাগজে স্বাক্ষর করিয়ে নেওয়ার চেষ্টা করে। ঘন্টাব্যাপি তাদেরকে আটকে রেখে পরে ষ্টেশনে ছেড়ে দিয়ে যায়। এসময় দর্শনা স্থল বন্দর ও কাষ্টমস এর সকল কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। এতে পাসপোর্টধারী ভারতগামী যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে।
এ বিষয়ে কাষ্টমস সুপার শহিদুল ইসলাম জানান মৈত্রী ট্রেন থেকে যাত্রীদের মালামাল নামানোকে কেন্দ্র করে বিজিবি সদস্যরা  তাকে ও তার সহকর্মী গোডাউন ইন্সপেকটর আনোয়ার হোসেনকে ধরে নিয়ে গিয়ে শারিরীক ভাবে নির্যাতন করে। এ ঘটনায়  যশোর রিজিওন বিজিবির টহল দলের ইনচার্জ শহিদুল ইসলাম, আলী আশরাফ ও নাহিদ সহ ৩০ জন অজ্ঞাত বিজিবি সদস্যের নামে পোড়াদহ থানায় মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে যশোর বিজিবির লে: কর্ণেল আসাদুজ্জামান জানান, আমি এ বিষয়ে কিছু জানিনা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ আর কত বয়স হলে বয়স্কভাতা পাবেন বাছাতন বেওয়া… পরবর্তী সংবাদ রাণীশংকৈল সীমান্তে বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে বিএসএফ

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads