ads

মঙ্গলবার , ১৭ জুন ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আর কত বয়স হলে বয়স্কভাতা পাবেন বাছাতন বেওয়া ?

খবর টি পড়েছেন : ১৮৮
আর কত বয়স হলে বয়স্কভাতা পাবেন বাছাতন বেওয়া ?
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

16.06.14জিয়াউর রহমান জিয়া,রাজিবপুর(কুড়িগ্রাম) : সত্তরের উর্ধ্বে বাছাতন বেওয়া ভাগ্যে এখনও জুটেনি সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় কোন ভাতা। কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলা নদী বিচ্ছিন্ন চর এলাকা হাজী পাড়া নতুন চর গ্রামের বাসিন্দা বাছাতন বেওয়া। চরম দারিদ্র সীমার নিচে বসবাসকারী বাছাতন বেওয়ার বয়সের ভারে নাজুক হওয়ায় এখন চলৎশক্তির পাশাপাশি অনেকটাই নিশ্চল তার সংসার-জীবন। ফলে কঠর যন্ত্রণায় নিদারুণ কষ্টে রাত ও দিন কাটে তার। এরপরও যেন তাকে দেখার কেউ নেই।

Shamol Bangla Ads

রাজিবপুর উপজেলার ১নং রাজিবপুর ইউনিয়নের হাজী পাড়া নতুন চর মৃত ময়ান শেখ স্ত্রী বাছাতন বেওয়া। প্রায় ১৫ বছর আগে বার্ধক্যে না ফেরার দেশে পাড়ি জমান তার স্বামী। স্বামীর রেখে যাওয়া এক খন্ড বসতভিটায় রেখে যাওয়া গত তিন বছর আগে নদীতে ভেঙ্গে গেছে । এখন হাজী পাড়া নতুন চরের অন্যর জমিতে একটি টিনের ছাপড়ায় তার বসবাস। সংসারজীবনে তার তিন ছেলে ও এক মেয়ের জন্ম হলেও তারাও সংসার বেধেছে বেশ পূর্বেই। তাদের সংসারেও এসেছে সন্তানাদি। ফলে নিজ নিজ সংসারের ঘানি টানার পর গর্ভধারিনী বাছাতন বেওয়া’র খোজ-খবর নেওয়ার খুব একটা সুযোগ হয়না তাদের। ফলে কেউ থেকেও যেন কেউ নেই বাছাতন বেওয়াকে দেখভালের।

সঙ্গত কারণেই বয়সের ভারে নুইয়ে পড়া বাছাতনকে এখনও জীবিকার তাগিদে অনেক কষ্টে কোনোরকমে ঘুরতে হয় গ্রামে গ্রামে। গ্রামে অন্যার বাড়ীতে কাজ করে, তা দিয়ে চলে তার জীবিকা। যেদিন গ্রামে যেতে পারেন না, সেদিন থাকতে হয় তাকে অনাহারে। এরপরও ঝড়-তুফানের মৌসুমে টিনের ছাপড়া বসতঘর ধ্বসে পড়ার আশংকায় চরম আতংকে রাত কাটে তার।
প্রতিনিধির সাথে আলাপচারিতায় কান্না জড়িত কন্ঠে ওইসব দুঃখ-দুর্দশার বর্ণনা দেন বাছাতন বেওয়া। বয়সের সঠিক কোন হিসেব জানা নেই তার। তবে ‘৭০র উপরে তো হবেই বাপু’Ñ এমন ধারণা তার। তিনি বলেন, ‘আমাকে কেউ কিছুই দেয় না। আমার কেউ খোজ-খবরও রাখে না’। তিনি আক্ষেপ করে প্রশ্ন রাখেন, ‘মৃত্যুর আগে আমার ভাগ্যে বয়স্কভাতা জুটবে কি?’
কিন্তু কেন বাছাতন বেওয়া ওই দুরবস্থা ? আর্থিক দৈন্যদশায় জর্জরিত আত্মীয়-স্বজনদের বাইরে কেনইবা আর্তমানবতার সেবায় এগিয়ে যায়নি স্থানীয় দায়িত্বশীল কোন প্রতিষ্ঠান ? বাছাতন বেওয়ার সহায়তা দিতে সরকারের যে সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি রয়েছে, কেনইবা তাকে অন্তভূক্ত করা হয়নি সেই কর্মসূচির আওতায় ? তার ভাগ্যে বয়স্কভাতা বা বিধবাভাতার বদৌলতে তার জীবনের কষ্ট অন্তত: কিছুটা লাঘব করা কি কঠিন ছিল স্থানীয় প্রশাসন বা জনপ্রতিনিধিদের ?

Need Ads
পূর্ববর্তী সংবাদ নন্দীগ্রাম উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত পরবর্তী সংবাদ দর্শনা আন্তর্জাতিক রেলষ্টেশনে ঢাকা-কোলকাতা ট্রেন চলাচল বন্ধ :…

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads