ads

মঙ্গলবার , ১৭ জুন ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চোখে পড়ে না অতি পরিচিত পাখি ‘ঘুঘু’

খবর টি পড়েছেন : ৩৮৪
চোখে পড়ে না অতি পরিচিত পাখি ‘ঘুঘু’
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

OLYMPUS DIGITAL CAMERAভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি: বাংলাদেশের অতি পরিচিত পাখির মধ্যে ঘুঘূ অন্যতম। এ পাখি নিয়ে যেমন রয়েছে প্রবাদ বাক্য তেমনি রয়েছে গল্প। পরিবেশ বিপর্যয়ের কারণে আজ এ পাখি হারিয়ে যেেেত বসেছে। এ পাখি সংরক্ষণ করা না গেলে নতুন প্রজন্ম বর্ণমালা শিখতে শুধূ বইয়ের পাতায় গড়বে ঘ-তে ঘুঘু পাখি দিচ্ছে ডাক অথবা ঘুঘু করে ঘু-ঘু। আর শিশুকে সত্যিকারের ঘুঘু পাখি দেখাতে মাঠে-ঘাটে নয় নিয়ে যেতে হবে চিড়িয়াখানায়। সময়ের সঙ্গে সঙ্গে প্রকৃতি বদলাচ্ছে আর বদলাচ্ছে পরিবেশও। এখন আর মাঠে-ঘাটে ঘুঘু পাখি দেখা যাচ্ছে খুবই কম। শোনা যায়না ঘুঘু পাখির ডাক। অথচ এক সময় বাংলার মাঠে-ঘাটে ঘুঘু পাখি ছিলো ভুরি ভুরি। অবাধ বিচরণ ছিলো প্রকৃতিতে। নিষ্ঠুর পাখি শিকারীদের গুলি আর ফাঁদে যখন পরিবেশ থেকে ঘুঘুসহ বিভিন্ন প্রজাতির পাখি হারিয়ে যাচ্ছিল, সরকার আইন করে পাখি শিকার বন্ধ করে। তারপরেও কি ঘুঘু প্রাণে রক্ষা পেয়েছে? ঘুঘুর প্রধান খাদ্য ধান, গম ও ডালবীজ জাতীয় খাদ্য। আমাদের কৃষকরা সচেতনতার পরিচয় না দিয়ে ফসল উৎপাদন ক্ষেতে মাত্রারিক্ত সার ও বিষ মিশ্রিত খাদ্য খেয়ে ঘুঘুসহ কয়েক প্রজাতির পাখি প্রকৃতি থেকে উজাড় হচ্ছে। ঘুঘু পাখির জন্য নিরাপদ বাসস্থানেরও অভাব দেখা দিয়েছে। মাঠের খাদ্যে বিষ। অন্যদিকে চোরা শিকারীর কারণে গাছে বসা নিরাপদ নয়, তবে কিভাবে তারা প্রকৃতিতে টিকে থাকবে ? ঘুঘুর ডাক যেন আর শোনা যাচ্ছে না। অনেক আগে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মাঠে-ঘাটে নানা প্রজাতির প্রচুর ঘুঘু পাখি দেখা যেতো। অথচ বর্তমানে অতি পরিচিত ঘুঘু পাখি এখন আর চোখে পড়ে না। এগুলো যেন এখন বিলুপ্তির মুখে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ রাণীশংকৈল সীমান্তে বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে বিএসএফ পরবর্তী সংবাদ রাবিতে শিবির নেতার পা কর্তন

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads