ads

মঙ্গলবার , ১৭ জুন ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রাবিতে শিবির নেতার পা কর্তন

খবর টি পড়েছেন : ১৭০
রাবিতে শিবির নেতার পা কর্তন
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ওবায়দুল ইসলাম রবি, রাজশাহীঃ রাজশাহী বিশ্ববিদ্যালয় আরবি বিভাগের ৪র্থ বর্ষের চূড়ান্ত পরীক্ষা চলছিল। পরীক্ষা শুরু হওয়ার পর পরই শহীদুল্লাহ কলা ভবনের সামনে পূর্ব এবং পশ্চিম গেটে তালা ঝুলিয়ে দেয় ছাত্রলীগ ক্যাডাররা। এসময় ওই বিভাগের শিবির নেতাকর্মীদের আটক করতে পুলিশ ও ছাত্রলীগ ওই ভবনের সামনে অবস্থান নেয়। বেলা সাড়ে তিনটার দিকে ওই বর্ষের পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক জিয়াউদ্দিন বাবলু ওরফে হাসিবকে আটক করে পুলিশ।
পুলিশ ও সাংবাদিকদের সামনে শিবির নেতার পায়ের গোড়ালি কেটে দুই রাউন্ড গুলি করেছে ছাত্রলীগ। সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলা ভবনের ভেতরে এ ঘটনা ঘটে। এসময় পুলিশ ও সাংবাদিকরা ভবনের বাইরে অবস্থান করছিল। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি নবাব আবদুল লতিফ হলের ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক ও ফাইনান্স এন্ড ব্যাংকিং বিভাগের সম্মান শেষ সেমিস্টারের শিক্ষার্থী । তার গ্রামের বাড়ি সৈয়দপুরে।
এদিকে এ ঘটনার প্রতিবাদে আজ রাজশাহী, নাটোর, চাপাই তিন জেলায় সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত হরতাল ডেকেছে রাবি শাখা ছাত্রশিবির। অবশ্য এ ঘটনার দায় অস্বীকার করেছে ছাত্রলীগ।
এর আগে দুপুর পৌনে ১টার দিকে শিবির নেতা রাসেলকে বিশ্ববিদ্যালয় শহিদুল্লাহ কলা ভবনের সামনে থেকে আটক করে ছাত্রলীগ। পুলিশের সামনে তিন ঘন্টা আটকে রাখার পর বিকেল ৪টা ৭ মিনিটে পুুলিশ, সাংবাদিক এবং শিক্ষক শিক্ষার্থীদের সামনে শহীদুল্লাহ কলা ভবনের ভিতরে রাসেলকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে তার ডান পা কেটে নেয় ছাত্রলীগ ক্যাডররা। পরে তাকে গুলি করে ছাত্রলীগ দ্রুত সটকে পরে। পরে পুলিশ তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে জরুরী বিভাগ থেকে তাকে ৩১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।
অস্ত্রপচারের জন্য তাকে হাসপাতালের অপারেশন থিয়েটারে (ওটি) নেয়া হয়। হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এসআই প্রদীপ কুমার এ তথ্য নিশ্চিত করেন।
এদিকে ঘটনার সময় সহকারী পুলিশ কমিশনার তানভীর আহমেদ, ইফতেখারুল আলম, মতিহার থানার ওসি আলমগীর হোসনসহ ৭/৮ গাড়ী পুলিশ শহীদুল্লাহ ভবনের সামনে অবস্থান করলেও নিরব দর্শকের ভূমিকা পালন করে।
রাবি ছাত্রলীগের যুগ্ম সম্পাদক গোলাম কিবরিয়া, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেনদ রুনু, বহিস্কৃত সাংগঠনিক সম্পাদক কাওসার আহমেদ কৌশিক , সহ-সভাপতি তন্ময় আনন্দ অভি এবং ছাত্রলীগ নেতা সুস্ময়, ডন, রিনেট শিবির নেতা রাসেলকে শহীদুল্লাহ কলা ভবনের ভিতরে নিয়ে এলোপাথারি কুপিয়ে তার পা বিচ্ছিন্ন করে দেয়। এ সময় ছাত্রলীগ নেতা রুনু এবং কিবরিয়া অগ্রনী ভূমিকা রাখে বলে প্রত্যাক্ষদর্শীরা জানায়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ চোখে পড়ে না অতি পরিচিত পাখি ‘ঘুঘু’ পরবর্তী সংবাদ নেতাকর্মীদের নি:শর্ত মুক্তির দাবিতে লক্ষ্মীছড়িতে বাঙ্গালি ছাত্র পরিষদের…

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads