রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি : থানা পুলিশ শুক্র ও শনিবার পৃথক অভিযান চালিয়ে রামগঞ্জ পৌর শহর থেকে একটি হত্যা মামলার ৫ আসামী ও উপজেলার করপাড়া ইউনিয়ন থেকে ডাকাতী মামলার এক আসামীসহ ৬ আসামীকেকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত হত্যা মামলার আসামীরা হলেন পৌরসভার পশ্চিম আঙ্গার পাড়া গ্রামের মোল্লা বাড়ির মৃত. কালু মোল্লার ছেলে বাহার মোল্লা (৪০), একই গ্রামের দত্তের বাড়ির মৃত. শফিক উল্লার ছেলে আবদুর রহমান প্রকাশ তোতলা রহমান (৪০), সাতার পাড়া গ্রামের মুকবুল আহমেদের ছেলে আলমগীর হোসেন প্রকাশ ভাগিনা আলমগীর (৩৫), পশ্চিম টামটা গ্রামের আটিয়া বাড়ির মৃত. আবু ছায়েদের ছেলে জাকির হোসেন প্রকাশ কানা জাকির (৩০), মধ্য ভাদুর গ্রামের মোরগ ব্যবসায়ী আবুল কালামের ছেলে মনির হোসেন মামুন (৩২) আন্তজেলার ডাকাত দলের সদস্য ও ৬টি ডাকাতি মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী উপজেলা করপাড়া ইউনিয়নের ডমুরীয়া গ্রামের পোলের বাড়ীর মৃত. জালাল উদ্দিনের ছেলে মহসীন(৪৩)
জানা গেছে, গত বৃহস্পতিবার ৫ জুন সকালে রামগঞ্জ শিশুপার্ক সংলগ্ন সাবেক প্রতিমন্ত্রী জিয়াউল হক জিয়ার বাড়ীর পশ্চিম পাশ্বের খালপাড়ে রতনপুর গ্রামের নুরু ড্রাইভার বাড়ীর পিছন থেকে নিখোঁজ হওয়ার ২দিন পর হালিম বিক্রেতা সাদ্দাম হোসেনের লাশ উদ্ধার করে রামগঞ্জ থানা পুলিশ। এ ব্যাপারে নিহত সাদ্দাম হোসেনের পিতা বাদী হয়ে ওই দিন রামগঞ্জ থানায় ৩০২/৩৩৪ ধারায় দন্ডবিধি আইনে একটি হত্যা মামলা দায়ের করেন। নিহত হালিম বিক্রেতা সাদ্দাম হোসেন চাঁদপুর জেলার কচুয়া থানার কাপিলা পাড়া গ্রামের বকল বাড়ির আবদুল মান্নানের ছেলে। গত ৮/১০ বছর ধরে সে রামগঞ্জ শহরে ভ্রাম্যমান ভ্যান গাড়ীতে করে হালিম ও টচপটি বিক্রি করে জীবিকা নির্বাহ ও স্বপরিবারে রামগঞ্জ পৌরসভার রতনপুর গ্রামের নুরু ড্রাইভারের বাসা ভাড়া করে বসবাস করে আসছিল। এরই মধ্যে সাদ্দাম হোসেন পাশের বাসার ভাড়াটে মামলার প্রধান আসামী বাহার মোল্লা স্ত্রীর পরক্রিয়ার প্রেমে পড়ে। এ বিষয়টি বাহার মিয়ার নজরে পড়ে। এতে তিনি ক্ষোভে ক্ষিপ্ত হয়ে পরিকল্পিত ভাবে ঘটনার দিন রাতে সাদ্দাম হোসেনকে মোবাইলে ডেকে মামলার অভিযুক্ত আসামীরাসহ সাবেক প্রতিমন্ত্রীর জিয়াউল হক জিয়ার শহরস্থ বাস ভবনে নিয়ে শ্বাসরোধ করে হত্যা করে । পরে লাশ উল্লেখিত বাসার পিছনে ৫জুন রাতের কোন এক সময় রেখে যায় ।



















