ads

সোমবার , ১৬ জুন ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দূর্ভোগ কমাতে অনলাইনে জাতীয় পরিচয়পত্র সেবা : আইনমন্ত্রী

খবর টি পড়েছেন : ২১৬
দূর্ভোগ কমাতে অনলাইনে জাতীয় পরিচয়পত্র সেবা : আইনমন্ত্রী
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

anisul-hoqueশ্যামলবাংলা ডেস্ক : জনদুর্ভোগ কমাতে অনলাইনে আবেদনের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র সেবা দেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। ১৬ জুন সোমবার জাতীয় সংসদে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তরে ওই তথ্য জানান সংসদ কাজে নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত এই মন্ত্রী। চট্টগ্রাম-১১ আসনের সাংসদ এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে তিনি বলেন, জরুরি ভিত্তিতে জাতীয় পরিচয়পত্র সংশোধন ও হারানো পরিচয়পত্র পুনরায় উত্তোলনে ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের কার্যালয়ে ওয়ান স্টপ সার্ভিস দেওয়া হচ্ছে। সেখানে ১০টি বুথে দৈনিক গড়ে প্রায় দেড় হাজার মানুষকে ওই সেবা দেওয়া হচ্ছে।
আনিসুল হক বলেন, জনগণের দুর্ভোগ লাঘবে ইসি ইতোমধ্যে বিকেন্দ্রীকরণ প্রক্রিয়ায় উপজেলা পর‌্যায় পর‌্যন্ত জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত সেবা কার্যক্রম বিস্তৃত করেছে। এছাড়া অনলাইনে আবেদনের মাধ্যমে এ সেবা প্রদানের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
আইনমন্ত্রী জানান, ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক [ভিপিএন]-এর মাধ্যমে এ সেবা দেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। এটা চালু হলে সব উপজেলা কার্যালয় থেকে একদিনে জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত সেবা দেওয়া সম্ভব হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ রামগঞ্জে হত্যা ও ডাকাতি মামলার ৬ আসামী গ্রেফতার পরবর্তী সংবাদ ঝালকাঠিতে স্কুলশিক্ষককে পিটিয়ে আহত করেছে বখাটেরা

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads