হোসেনপুর(কিশোরগঞ্জ)প্রতিনিধি : কিশোরগঞ্জের হোসেনপুরে সড়ক দূর্ঘটনায় এক স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। পুলিশ ও অন্যান্য সূত্রে জানা যায়, ১৫ জুন রবিবার রাতে উপজেলার নামা সিদলা গ্রামের আব্দুল কাইয়ুমের ছেলে হারেঞ্জা কিন্ডার গার্ডেনের ২য় শ্রেণীর ছাত্র শুভ মিয়া (০৭) নানার বাড়ি থেকে মা বিউটি বেগমের সাথে অটো রিকসা যোগে নিজ বাড়িতে যাওয়ার পথে হাজিপুর – কিশোরগঞ্জ সড়কের তারাপাশা মোড়ে একটি দ্রুতগামী বালুবাহী ট্রাক পিছন থেকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন আহত শুভকে উদ্ধার করে হোসেনপুর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। খবর পেয়ে পুলিশ ট্রাক চালককে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।



















