ads

সোমবার , ১৬ জুন ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভোলার চরফ্যাশন-গজারিয়া সড়কে ১৩৬ ঘণ্টা বাস চলাচল বন্ধ

খবর টি পড়েছেন : ২২৫
ভোলার চরফ্যাশন-গজারিয়া সড়কে ১৩৬ ঘণ্টা বাস চলাচল বন্ধ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

মশিউর রহমান পিংকু, ভোলা : বাস দুর্ঘটনাকে কেন্দ্র করে ভোলার চরফ্যাশন-গজারিয়া সড়কে ১৩৬ ঘণ্টা বাস চলাচল বন্ধ রয়েছে। ব্যস্ততম এ সড়কে দীর্ঘ সময় বাস চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

Shamol Bangla Ads

মঙ্গলবার রাত ৮টায় ভোলার চরফ্যাশনের জনতা বাজারে নিয়ন্ত্রণ হারিয়ে শুভ এন্টারপ্রাইজের একটি বাস রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পথচারীদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে একজন ও হাসপাতালে নেওয়ার পথে পাঁচজন নিহত হয়। আহত হয় কমপক্ষে অর্ধশত পথচারী। ঘটনার পর বিক্ষুব্ধ জনগণ ঘাতক বাসটি পুড়িয়ে দেয়। তারা রাস্তায় গাছের গুঁড়ি ও টায়ার জ্বালিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। ফলে চরফ্যাশন-গজারিয়া সড়কে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ হয়ে যায়। এ সড়কে বাস চলাচল বন্ধ থাকায় যাত্রীরা অটোরিক্সা, টেম্পু, ব্যাটারিচালিত রিক্সা, মাইক্রোবাস ও ভাড়ায় চালিত মোটরসাইকেলে করে যাতায়াত করছে। যাত্রীদেরকে গুনতে হচ্ছে দ্বিগুণ ভাড়া। ফলে ভোগান্তির শিকার হচ্ছে যাত্রীরা।
যাত্রী নাসির উদ্দিন জানান, বাস চলাচল বন্ধ থাকায় গজারিয়া থেকে চরফ্যাশনে আসতে টেম্পু ভাড়া দিতে হয়েছে ৫০ টাকা। অথচ এ রুটে আগে ভাড়া দিতে হতো ৩৫ টাকা।

ভোলার লালমোহনে স্বামীর সাথে অভিমান করে স্ত্রীর আত্মহত্যা

ভোলার লালমোহনে স্বামীর সাথে অভিমান করে গলায় ফাঁস দিয়ে শাহিদা বেগম (২৫) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছে। রবিবার রাত ৭টায় এ আত্মহত্যার ঘটনা ঘটে। নিহত শাহিদা উপজেলার লালমোহন ইউনিয়নের মিয়ারহাট গ্রামের দিনমজুর শাহিনের স্ত্রী ও এক সন্তানের জননী।
স্থানীয়রা জানান, ৭ বছর পূর্বে মিয়ারহাট গ্রামের শফিউল্ল্যার মেয়ে শাহিদার সাথে একই এলাকার শাহ জালালের ছেলে শাহিনের বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী স্ত্রীর মধ্যে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া হতো। রবিবার সকালে স্বামী শাহিন ঢাকা থেকে লালমোহনের গ্রামের বাড়িতে আসে। পারিবারিক বিষয় নিয়ে উভয়ের মধ্যে ঝগড়া হলে শাহিদা ঘরের আড়ার সাথে শাড়ি পেচিয়ে আতœহত্যা করেন।
লালমোহন থানার ওসি আক্তারুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে কি কারনে এ ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ পুলিশ সুপারের আহবানে সাড়া দিয়ে স্বাভাবিক জীবনে ফিরলো… পরবর্তী সংবাদ আগৈলঝাড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলায় মহিলাসহ আহত…

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads