ads

সোমবার , ১৬ জুন ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পুলিশ সুপারের আহবানে সাড়া দিয়ে স্বাভাবিক জীবনে ফিরলো কলারোয়ার ৩ মাদক ব্যবসায়ী

খবর টি পড়েছেন : ১৭৫
পুলিশ সুপারের আহবানে সাড়া দিয়ে স্বাভাবিক জীবনে ফিরলো কলারোয়ার ৩ মাদক ব্যবসায়ী
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

আরিফ মাহমুদ, কলারোয়া (সাতক্ষীরা) : সাতক্ষীরার এসপি চৌধুরী মঞ্জুরুল কবীরের আহবানে সাড়া দিয়ে কলারোয়ার ৩ মাদক ব্যবসায়ী স্বেচ্ছায় আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরেছেন। উপজেলার লাঙ্গলঝাড়া ইউপি চেয়ারম্যান অধ্যাপক এমএ কালামের অনুরোধে তারই ইউনিয়নের ৩মাদক ব্যবসায়ী সোমবার দুপুরের দিকে উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ স্বপনের কাছে স্বেচ্ছায় আত্মসমর্পন করে প্রতিজ্ঞাবদ্ধ হন। সুস্থ জীবনে ফিরে আসায় উপজেলা চেয়ারম্যান তাদের ফুলেল শুভেচ্ছা জানান। আত্মসমর্পনকারীরা হলো- লাঙ্গলঝাড়া গ্রামের মৃত শওকত আলির ছেলে নাছির উদ্দীন (৩৭), মৃত আনছার আলির ছেলে লাল্টু হোসেন ও মোকছেদ আলির ছেলে ইন্তাজ আলি। ‘জীবনে আর কখনো মাদক বিক্রির মতো জঘন্য কাজে নিজেকে জড়িত করবো না। আগে না বুঝে এই খারাপ কাজ করে সমাজের চোখে খারাপ মানুষ হয়েছি। তাই যতদিন বাঁচবো এই খারাপ কাজে আর জড়াবো না’।-এমনই প্রতিজ্ঞা করে উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে আত্মসমর্পন করা ওই ৩ ফেনসিডিল ব্যবসায়ী ভবিষ্যতে মাদক ব্যবসা ও সেবন বন্ধের প্রতিশ্রুতি দেয়। গত ১১জুন কলারোয়ায় ‘ওপেন হাউজ ডে’তে সাতক্ষীরার এসপি চৌধুরী মঞ্জুরুল কবির পিপিএম’র আহ্বানে সাড়া দিয়ে সর্বপ্রথম উপজেলার মাদকের স্বর্গরাজ্য খ্যাত লাঙ্গলঝাড়ার ৩ ফেনসিডিল ব্যবসায়ী মাদক ব্যবসা ছাড়ার প্রতিশ্রুতি দিয়ে আত্মসমর্পন করলো। উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন আত্মসমর্পনকারীদের উদ্দেশ্যে বলেন, আজ থেকে তোমরা আবার নতুন জীবন শুরু করবে। যে জীবনে থাকবে না মাদকের মন্দ স্পর্শ, থাকবেনা কোন ঘৃনা-অপমান। এসময় সেখানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান অধ্যাপক এমএ কালাম, এসআই আইনুদ্দীন, এএসআই মামুন, কলারোয়া প্রেসক্লাবের সভাপতি গোলাম রহমান, সা. সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, সমাজসেবা কর্মকর্তা শেখ ফারুক হোসেন, ইউপি সদস্য কোমল বিশ্বাস, ইউপি সদস্য মনিরুল ইসলাম, সাংবাদিক জুলফিকার আলি প্রমুখ। স্বেচ্ছায় আত্মসমর্পনকারী ওই ৩ মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে কোন মামলা না থাকায় তারা আটক হয়নি বরং সুস্থ-স্বাভাবিক জীবনে ফিরতে প্রশাসনিক ভাবে তাদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেয়া হয়।

সাতক্ষীরার কলারোয়ায় ভাইরাসজনিত জ্বরের প্রাদুর্ভাব

Shamol Bangla Ads

ভাইরাসজনিত জ্বরের প্রাদুর্ভাব দেখা দিয়েছে সাতক্ষীরার কলারোয়ায়। উপজেলার বহু পরিবারের অনেকেই ইতোমধ্যে এ জ্বরে আক্রান্ত হয়েছে। ছোট থেকে বড় অনেকে এ রোগের সাথে আলিঙ্গন করেছে বা করছে। এ জ্বরের জেরে মানব দেহে স্বাভাবিক তাপমাত্রার চেয়ে অনেক বেশি তাপমাত্রা উঠছে। জ্বরের রেশ ৫/৭দিন থাকলেও প্রতিক্রিয়া থাকছে আরো বেশি দিন ধরে। সারা শরীর অসম্ভব ব্যথা অনভূত’র পাশাপাশি ব্যাপক দূর্বল হয়ে পড়ছে। যোগ হচ্ছে সর্দি-কাশি। ঠিকমতো খাওয়া-দাওয়া করা যাচ্ছে না। অনেক সময় মাথা, বুক ও গলা ব্যথা ও যন্ত্রনাও হচ্ছে। গত কিছুদিন ধরে এমনই ভাইরাস জ্বরে আক্রান্ত হয়ে পড়ছেন অনেকে। ভুক্তভোগীরা চিকিৎসকের পরামর্শের পাশাপাশি হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি হচ্ছেন বলে জানা গেছে। সাতক্ষীরা মেডিকেল কলেজের শিক্ষক ডা.ইসমাইল হোসেন জানান, এ জ্বর মূলত সিজেনাল ভাইরাস জনিত জ্বর। সাধারণত ৫/৭দিনের মধ্যেই এ জ্বর সেরে যায় তবে শরীরের দূর্বলতা একটু থাকতে পারে। শুধুমাত্র প্যারাসিটামল খাওয়া যেতে পারে। শিশুদের ক্ষেত্রে বেশি বেশি মাথায় পানি দিতে হবে ও সারা শরীর ভিজে কাপড় দিয়ে মুছে দিতে হবে। আর বড়রা এটার পাশাপাশি গোসলও করতে পারেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সরকারী মূল্যের চেয়ে বাজারে দাম বেশি : আদমদীঘিতে… পরবর্তী সংবাদ ভোলার চরফ্যাশন-গজারিয়া সড়কে ১৩৬ ঘণ্টা বাস চলাচল বন্ধ

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads