ads

সোমবার , ১৬ জুন ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সরকারী মূল্যের চেয়ে বাজারে দাম বেশি : আদমদীঘিতে ইরি-বোরো সংগ্রহ অভিযানে লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার আশংকা

খবর টি পড়েছেন : ১৭৭
সরকারী মূল্যের চেয়ে বাজারে দাম বেশি : আদমদীঘিতে ইরি-বোরো সংগ্রহ অভিযানে লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার আশংকা
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ চলতি ইরি-বোরো মৌসুমে সরকারী নির্ধারিত মূল্যের চেয়ে বাজারে দাম বেশি সহ ধানের আদ্রতা না থাকায় ধান চালের ভান্ডার বলে খ্যাত পশ্চিম বগুড়ার আদমদীঘি উপজেলায় ধান ও চাল সংগ্রহ অভিযানে লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার আশংকা রয়েছে। প্রায় এক মাস অতিবাহিত হলেও চুক্তিবদ্ধ মিলাররা অর্ধেকেরও কম চাল সরবরাহ করলেও গুদাম গুলোতে এখন পর্যন্ত এক ছটাক ধান সংগ্রহ করা সম্ভব হয়নি। ফলে এবার ধান ক্রয় অভিযান সম্পূর্নরুপে ব্যর্থ হতে পারে।

Shamol Bangla Ads

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস সূত্রে জানাগেছে উপজেলায় ছোট বড় ২২৫ টি চালকল বা মিল রয়েছে। এরমধ্যে ১৭৬ জন সরকারী ভাবে মিলারদের মাধ্যমে সান্তাহার সিএসডি সহ ৪টি খাদ্যগুদামে ৩১ টাকা কেজি দরে ১০ হাজার ৮৬৮ মেট্রিক টন চাল ক্রয় কারার চুক্তি হয়। এসব মিলা দের নিকট থেকে এ পর্যন্ত ৪ হাজার মেট্রিক টন চাল সংগৃহীত হয়েছে। এছাড়া কৃষকদের নিকট থেকে ২০ টাকা কেজি দরে ৩শ ৩৮ মেট্রিক টন ধান ক্রয় করার কথা। গত ১৭ মে থেকে অত্র উপজেলায় ইরি-বোরো ধান ও চাল ক্রয় অভিযান শুরু করা হলেও অর্ধেকেরও কম চাল সংগৃহীত হলেও এক ছটাও ধান সংগৃহীত হয়নি। এদিকে কৃষক আমিনুল ও জামাল জানান সরকারী গুদামে ধান বিক্রি করতে গেলে আদ্রতা সহ নানা জটিলতা সৃষ্ঠি হয়। সে কারনে ধান সরবরাহ করা হয়না। এ ছাড়া সরকারী মূল্যের চেয়ে বাজারে চালের দাম বেশী হওয়ায় মিলারগন চাল সরবরাহে ধীরগতিতে চাল সরবরাহ করছে। বর্তমানে বিভিন্ন হাট ও বাজার ঘুরে দেখা গেছে প্রকার ভেদে প্রতি কেজি ধান ২১/২২ টাকা ও চাল প্রতি কেজি ৩৪ টাকা থেকে ৪২ টাকা পর্যন্ত বেচা কেনা চলছে। স্থানীয় চাল ও মিল ব্যবসায়ীরা জানান সরকারী মূল্যের চেয়ে বাজারে চালের দাম বেশী হওয়ায় চুক্তিবদ্ধ মিলারগন খাদ্য গুদামে চাহিদা মত চাল সরবরাহ করতে পারছেনা। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সেকেন্দার রবিউল ইসলাম জানান ধানের আদ্রতা মতে গুদামে কৃষকরা ধান দিতে আসেননি। যার কারনে ধান সংগ্রহ করা সম্ভব হয়নি। ১৭ জুলাই পর্যন্ত সময় রয়েছে এর মধ্যে চাল সংগ্রহ হবে বলে আশা রয়েছে।

আদমদীঘিতে কোচ কাউন্ডার থেকে ২শ বোতল ফেনসিডিল সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বগুড়ার আদমদীঘি সরিষার তেলের টিনের ভিতর অভিনব কায়দায় ভর্তি করে ঢাকার উদ্যেশে নিয়ে যাবার সময় কোচ কাউন্টারের সামনে থেকে গত রবিবার রাত ১০ টায় আদমদীঘি থানা পুলিশ ৪টি টিনের ভিতর সাজিয়ে রাখা ২শ বোতল ভারতীয় ফেনসিডিল সহ নিজাম উদ্দীন (৩৫) নামের এক ফেনসিডিল স¤্রাটকে গ্রেফতার করেছে। নিজাম নওগাঁর বদলগাছী উপজেলার মোজাফ্ফর হোসেনের ছেলে। এ ব্যাপারে আদমদীঘি থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানান, ফেনসিডিল ব্যবসায়ী নিজাম উদ্দীন সরিষার তেলের ৪টি টিনের ভিতর প্রতিটিতে ৫০ বোতল করে ২শ বোতল ভারতীয় ফেনসিডিল অভিনব কায়দায় সাজিয়ে টিনের মুখ বন্ধ করে কৌশলে ঢাকায় নেয়া জন্য আদমদীঘির শাহ ফতেহ আলী ঢাকাগামী কোচের টিকিট কাউন্টারে অপেক্ষা করছিল। এসময় গোপন সংবাদের ভিক্তিতে রাত ১০ টায় থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলামের নেতৃত্বে এস.আই দুলাল হোসেন ফোর্স সহ ওই কাউন্টারে অভিযান চালিয়ে লক্ষাধিক টাকা মূল্যের উল্লেখিত পরিমান ফেনসিডিল উদ্ধার সহ নিজাম নামের ফেনসিডিল ব্যবসায়ীকে গ্রেফতার করে। নিজাম উদ্দীন একজন পেশাদারী ফেনসিডিল ব্যবসায়ী বলে পুলিশ জানান।

Need Ads
পূর্ববর্তী সংবাদ মৌলভীবাজার সদর হাসপাতাল থেকে যুবকের লাশ উদ্ধার পরবর্তী সংবাদ পুলিশ সুপারের আহবানে সাড়া দিয়ে স্বাভাবিক জীবনে ফিরলো…

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads