চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গাবাসীর দীর্ঘদিনের প্রতিক্ষার অবসান হলো। উদ্বোধন করা হলো তরুণ প্রজন্মের প্রতিক্ষিত থ্রিজি সেবা। রবিবার সকাল ৯টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসক দেলোয়ার হোসাইন কেক কেটে ও বেলুন উড়িয়ে থ্রিজি সেবার উদ্বোধন করেন। পরে শহরে একটি বণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার রশীদুল হাসান, গ্রামীন ফোনের আঞ্চলিক ব্যবস্থাপক আমিনুল ইসলাম, অপারেশন ম্যানেজার এমএ তৌহিদ, টেরিটরি অফিসার সুবির কুমার দাস, আবু সাদাত সোয়েব ও চুয়াডাঙ্গা কাষ্টমার ম্যানেজার রোকনুজ্জামান।

চুয়াডাঙ্গাতে থ্রিজি সেবার উদ্বোধনের পরই জেলা প্রশাসক ও পুলিশ সুপার ভিডিও কনফারেন্সের মাধ্যমে গ্রামীন ফোনের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে চুয়াডাঙ্গাতে থ্রিজির আনুষ্ঠানিক শুভ সুচনা করেন।



















