মেহের আমজাদ,মেহেরপুর : মেহেরপুর একাধিক মামলার আসামী সোহেলকে (২২) একটি এলজি সাটার গান ও একটি রামদাসহ আটক করেছে সদর থানা পুলিশ। ১৬জুন সোমবার দুপুর ২টার দিকে সদর উপজেলার নুরপুর মোড় থেকে তাকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আতিয়ার রহমান জানান, এ এস আই আব্দুল হকের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ২টার দিকে নুরপুর মোড়ে অভিযান চালানো হয়। অভিযানে সদর উপজেলার পিরোজপুর গ্রামের সাহার আলীর ছেলে সোহেলকে একটি এলজি সাটারগান ও একটি রামদা সহ আটক করা হয়। সে গত ১০ এপ্রিল নুরপুর মোড়ে ইসরাফিল নামের এক চরমপন্থীকে বাস থেকে নামিয়ে জবাই করে হত্যা এবং তার ২ মাস আগে মনোরউদ্দিন নামের অপর এক চরমপন্থীকে বোমা মেরে হত্যা মামলার এজাহারভুক্ত আসামী।



















