পুঠিয়া(রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বরে ভেজাল বিরোধী ভ্রামমান আদালত পরিচালনার সময় আম ব্যবসায়ীদের হামলা, ভাংচুর ও সড়ক অবরোধ ঘটনায় পুঠিয়া থানায় শনিবার রাতে একটি মামলা হয়েছে। মামলায় নামীয় ১৭ জন সহ মোট আসামী চার শতাধিক।

মামলা সুত্রে জানাগেছে, শনিবার বিকেলে আমে কেমিক্যাল মেশানোর দায়ে বিড়ালদহে ব্যবসায়ী আবুল কালাম আজাদ ও আবু তাহেরকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। পরে সন্ধ্যায় বানেশ্বর বাজারে আম ব্যবসায়ী গোলাম মোস্তফা ও জাহিদুলকে ৫ হাজার টাকা করে, আঃ মোত্তালিবকে ২ হাজার ও নাসিরুল ১ হাজার টাকা জরিমানা করে ভ্রামমান আদালত। ঘটনায় ব্যবসায়ীরা ক্ষুদ্ধ হয়ে ভ্রামমান আদালত অবরুদ্ধ করে। তারা মহাসড়ক অবরোধ করে। মহাসড়কে গাড়ী ভাংচুরের চেষ্টা চালায়। বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়ে। ছত্রভঙ্গ করতে পুলিশ ১৫ রাউন্ড সর্টগানের গুলি বর্ষন করে।



















