ads

রবিবার , ১৫ জুন ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চুয়াডাঙ্গায় চাঁদার দাবিতে বোমা হামলা

খবর টি পড়েছেন : ১৯৪
চুয়াডাঙ্গায় চাঁদার দাবিতে বোমা হামলা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার কালুপোলে চাঁদার দাবিতে শক্তিশালী বোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। ১৪ জুন শনিবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

Shamol Bangla Ads

গ্রামবাসী জানায়, সদর উপজেলার কালুপোল গ্রামে সুন্নত আলীর ছেলে আতিয়ার রহমানের বাড়িতে ৭-৮ জন দুর্বৃত্ত হানা দেয় শনিবার দিবাগত রাতে। এরপর তারা ঘরের দরোজা খোলার জন্য বলে। কিন্তু দরজা খুলতে না পেরে ক্ষিপ্ত হয়ে বাড়ির ভিতরে একটি শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটায়। খবর পেয়ে রাতেই তিতুদহ পুলিশ ক্যাম্পের ইনচার্জ ঘটনাস্থলে গিয়ে বোমার আলামত উদ্ধার করে। বাড়ির মালিক আতিয়ার রহমান জানান, দুর্বৃত্তরা কয়েকদিন আগে মুঠোফোনে দুই লাখ টাকা চাঁদা দাবি করছিল। চাঁদা না দেওয়ায় তারা এ বোমা বিস্ফোরণ ঘটায়।

তিতুদহ ইউনিয়নের মেম্বার মজিবর রহমান জানান, চাঁদার দাবির বিষয়টি আমি শুনেছি।
তিতুদহ পুলিশ ক্যাম্পের ইনচার্জ ওলিউর রহমান জানান, আতঙ্ক সৃষ্টি করার জন্য বোমা বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। তিনি আরও জানান, চাঁদার বিষয়ে তিনি কিছু জানেন না।

Need Ads
পূর্ববর্তী সংবাদ চারঘাটে ৩ রাউন্ড গুলিসহ গ্রেফতার ১ পরবর্তী সংবাদ পুঠিয়ায় ভ্রাম্যমান আদালতে আম ব্যবসায়ীদের হামলার ঘটনায় মামলা…

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads