ads

রবিবার , ১৫ জুন ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পেকুয়া আঞ্চলিক মহাসড়কে প্রতিদিন ছিনতাইয়ের শিকার হচ্ছে পথচারীরা

খবর টি পড়েছেন : ১৯৫
পেকুয়া আঞ্চলিক মহাসড়কে প্রতিদিন ছিনতাইয়ের শিকার হচ্ছে পথচারীরা
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

এম.আবদুল্লাহ আনসারী, পেকুয়া (কক্সবাজার) : পেকুয়া আঞ্চলিক মহাসড়কে প্রতদিন ছিনতাইয়ের শিকার হচ্ছে পথচারীরা। জানাযায়, আঞ্চলিক মহাসড়কের বারবাকিয়া ইউনিয়নের বারাইয়াকাটা রাস্তার মাথায় গুটি কয়েক খারাপ প্রকৃতিক উঠতি বয়সের ছেলে সিন্ডিকেট প্রতিদিন সুযোগ বুজে পথচারীদের গতিরোধ করে আবার রিক্সা ও যাত্রীবাহি সি.এন.জির গতিরোধ করে ছিনতাইয়ের ঘটনা চালিয়ে যাচ্ছে। ওই সেন্ডিকেট বিভিন্ন বাড়িতে চুরি ও সিএনজি ছিনতাইয়ের ঘটনা ঘটালেও এখনো পর্যন্ত তাদের বিরুদ্ধে প্রশাসনের পক্ষ থেকে কোন প্রদক্ষেপ নেয়া হচ্ছেনা বলে স্থানীয় লোকজন অভিযোগ করছে। তারা খুবই দুর্ধর্ষ প্রভাবশালীদের ছত্রছায়ায় এ অপকর্ম অব্যাহত রাখার কারণে এলাকার লোকজন সাহস করে তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিতে পারছে না। এ ব্যাপারে বারবাকিয়া ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা এ,এইচ,এম বদিউল আলম উপজেলা আইন শৃংখলা কমিটির সভায় প্রশাসনকে অবহিত করে পথচারী ও স্থানীয় বাসিন্দাদের জান মালের নিরাপত্তার ব্যবস্থা নিতে দাবীও জানিয়েছেন বলে জানাযায়। এলাকার সচেতন লোকজন আশংকা প্রকাশ করেন চুরি ছিনতাই রাহজানির হোতারা, স্থানীয় ও উপজেলা পর্যায়ের ক্ষমতাসীনদলের নেতাদের ইন্দনে এ সমস্ত অপরাধ কর্মকান্ড চালিয়ে যাচ্ছে বলে প্রশাসন তাদের বিরুদ্ধে কোন প্রকার ব্যবস্থা নিচ্ছেনা। এ দিকে গত বৃহস্পতিবার রাতে একটি সিএনজি থেকে সর্বস্ব ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এলাকার মৃত আবদুল করিমের পুত্র কফিল উদ্দিন বলেন, ৯জুন রাতে ও এর পূর্বে থেকে ওই এলাকার নুরুল হোছাইনের পুত্র ইলিয়াছ, শামশুল ইসলামের পুত্র আবদু রহিম, মনির আহমদের পুত্র ওসমান গনি গং বেশ কিছুদিন ধরে এলাকায় চাঁদাবাজি, সিএনজি ছিনতাই, বিভিন্ন ধরনের চুরির ঘটনা ঘটনা ঘটিয়ে যাচ্ছে। ওই দিন রাতে রিক্সা চালক কফিল উদ্দিনের রিক্সার ব্যাটারি চুরি করতে চাইলে সে তাদের ধাওয়া করে। অপরদিকে সম্প্রতি মোহাম্মদ হোসাইনের পুত্র কফিল উদ্দিন জমি বায়না বাবদ নগদ আশি হাজার টাকা গ্রহন করে নিজ বাড়িতে আসার পথে বারাইয়াকাটা চৌরাস্তার মাথায় ওই দুবৃর্ত্তরা তাকে ঘিরে ফেলে দুর্বৃত্তরা তার কাছ থেকে নগদ টাকাসহ সর্বস্ব ছিনিয়ে নেয়। তাছাড়া তারা তাকে লোহার রড় ও হাতুড়ি, বন্দুকের বাট দিয়ে সর্বশরীরে আঘাত করে। গত ২ জুন সে হাসপাতালে ভর্তি হয়। এ ব্যাপারে কপিল উদ্দিন বাদী হয়ে ৫ জনকে আসামী করে বিজ্ঞ সিনিয়র ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করে। মামলার বাদী জানান, দুবৃত্তদের বিরুদ্দে মামলা করায় তারা আমাকে হুমকি ধমকি দিচ্ছে। এ দিকে পেকুয়া চৌমুহনীর ব্যবসায়ী আতিক জানান, ওই সিন্ডিকেট চক্র গত এক মাস আগে দুটি সিএনজি গাড়ী ছিনতাই করে। তারা যাত্রী ও ড্রাইভারের নিকট থেকে নগদ টাকা, মোবাইল সেট ও একটি গাড়ীর চাক্কা ছিনিয়ে নেয়। এ ব্যাপারে তারা স্থানীয় এক আ’লীগ নেতাকে বিচার দায়ের করলে ওই চোর সিন্ডিকেট একটি মোবাইল সেট ও একটি গাড়ীর চাক্কা ফেরত প্রদান করে। এ ব্যাপারে পেকুয়া থানার পুলিশ পরিদর্শক তদন্ত জানান, তাদের বিরুদ্দে আইনানুগ ব্যবস্থা নেবেন বলে জানান।

Need Ads
পূর্ববর্তী সংবাদ পুঠিয়ায় ভ্রাম্যমান আদালতে আম ব্যবসায়ীদের হামলার ঘটনায় মামলা… পরবর্তী সংবাদ পদবী পরিবর্তন ও বেতন স্কেল সমন্বয়করণ সংক্রান্ত দাবীতে…

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads