ads

রবিবার , ১৫ জুন ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জীবননগরে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার

খবর টি পড়েছেন : ১৯৪
জীবননগরে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার জীবননগরের লক্ষীপুর থেকে অজ্ঞাত (৬০) এক বৃদ্ধ’র লাশ উদ্ধার করেছে পুলিশ। ১৪ জুন শনিবার সকাল ১০ টার দিকে লক্ষীপুর মিলপাড়া চাতালের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। 

Shamol Bangla Ads

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে জীবননগর উপজেলার লক্ষীপুরের মিলপাড়ার চাতালের পাশে অজ্ঞাত বৃদ্ধ’র লাশ দেখে স্থানীয়রা জীবননগর থানায় খবর দেয়। খবর পেয়ে জীবননগর থানার উপ-পরিদর্শক (এসআই) সুব্রত ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কি কারণে মারা গেছে তা জানা যায়নি। ময়নাতদন্তের পরই বিষয়টি পরিস্কার হবে। তিনি আরও জানান, বৃদ্ধ’র পরনে ছিল চেক লুঙ্গি ও মুখে দাড়ি ছিল।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সাপাহারে পানিতে ডুবে ২ বোনসহ ৩ শিশুর মৃত্যু পরবর্তী সংবাদ মেহেরপুরে নবজাতক উদ্ধার : নিঃসন্তান দম্পতি কোলে তুলে…

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads