ads

রবিবার , ১৫ জুন ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চুয়াডাঙ্গায় হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন

খবর টি পড়েছেন : ২১৯
চুয়াডাঙ্গায় হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার দামুড়হুদার দলকালক্ষ্মীপুরে চাঞ্চল্যকর মজিবার রহমান হত্যার অভিযোগে তিনজনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন স্পেশাল ট্রাইবুনাল-১। বৃহস্পতিবার দুপুরে আদালতের বিচারক বিপ্লব গোস্বামী আসামীদের উপস্থিতিতে এই রায় প্রদান করেন।

Shamol Bangla Ads

দন্ডিত আসামীরা হলেন- জেলার দামুড়হুদা উপজেলার দলকালক্ষ্মীপুর গ্রামের নুর ইসলামের ছেলে রেজাউল করিম, রবিউল ইসলামের ছেলে বিল্লাল হোসেন ও সিদ্দিক আলীর ছেলে কচি ওরফে কচিমুদ্দীন। আদালত রায়ে অভিযুক্ত তিন আসামীর প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই রায়ে অপর তিন আসামীকে বেসকসুর খালাস দেওয়া হয়।

মামলার বিবরণে জানা গেছে, জেলার দামুড়হুদা উপজেলার দলকালক্ষ্মীপুর গ্রামের মহিজুদ্দিন আলী মন্ডলের ছেলে মজিবার রহমানকে ২০০৭ সালের ১৭ সেপ্টেম্বর রাতে কুপিয়ে ও জবাই করে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় নিহতের ভাই মুনসুর আলী বাদী হয়ে ৯ জনকে আসামী করে দামুড়হুদা থানায় হত্যা মামলা দায়ের করেন। দামুড়হুদা থানা পুলিশ আলোচিত এই মামলার তদন্ত শেষে তিনজনকে বাদ দিয়ে ছয়জনকে আসামী করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। আদালত এই মামলায় মোট ১৬ জন স্বাক্ষীর সাক্ষ্যগ্রহণ পরীক্ষা নিরাক্ষা শেষে এই রায় প্রদান করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ রাবিতে ‘খাওয়া’ নিয়ে দূর্ভোগ! হল ডাইনিং ও ক্যাফেটেরিয়া… পরবর্তী সংবাদ সাপাহারে পানিতে ডুবে ২ বোনসহ ৩ শিশুর মৃত্যু

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads