ads

রবিবার , ১৫ জুন ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চারঘাটে ৩ রাউন্ড গুলিসহ গ্রেফতার ১

খবর টি পড়েছেন : ১৮০
চারঘাটে ৩ রাউন্ড গুলিসহ গ্রেফতার ১
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর চারঘাট উপজেলার চকমোক্তারপুর বাজার থেকে শনিবার দুপুরে পিস্তলের তাজা তিন রাউন্ড গুলিসহ মনিরুল ইসলাম (৩২) নামে একব্যক্তিকে করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানা যায়, শ্যামপুরের বালু বিক্রয়ের পাওনা টাকাকে কেন্দ্র করে টনি ও মনিরুল গ্র“পের মধ্যে তর্কবিতর্কের এক পর্যায়ে দুই গ্র“পের মধ্যে সংঘর্ষের সুত্রপাত ঘটে। আটককৃত মনিরুল জানায়, শ্যামপুরে বিক্রয়কৃত বালুর পাওনা টাকা চাইলে অপর গ্র“পের টনি টাকা দিতে অস্বীকৃতি জানালে দু’গ্র“পের মধ্যে মারামারি শুরু হলে এক পর্যায়ে কাটা পিস্তল দিয়ে মনিরুলকে হত্যা করার উদ্দেশ্যে বের করলে পিস্তলটি ধাক্কা ধাক্কিতে হাত থেকে মাটিতে পড়ে গেলে ৩ রাউন্ড গুলিসহ রেখে পালিয়ে যায়। পরে মনিরুলের চিৎকারে স্থানীয় লোকজন এসে পড়ে থাকা ৩ রাউন্ড গুলিসহ মনিরুলকে আটক করে থানা পুলিশের কাছে সোপর্দ করে। আটককৃত মনিরুল মতিহার থানা রাজশাহীর চরশ্যামপুর গ্রামের আঃ সামাদের ছেলে এবং টনি মতিহার থানার কাজলা গ্রামের আঃ সাত্তারের ছেলে। এ ব্যাপারে চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ গোলাম মোর্তুজা জানান, পাওনা ৪ হাজার ৮ শত টাকাকে কেন্দ্র করে সংঘর্ষের সৃষ্টি হয়। পরে স্থানীয় জনতা থানায় সোপর্দ করে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থান নেওয়া হবে। এ রিপোর্ট লিখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলেছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে উদীচীর সম্পাদকমন্ডলীর সভা পরবর্তী সংবাদ চুয়াডাঙ্গায় চাঁদার দাবিতে বোমা হামলা

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads