স্টাফ রিপোর্টার : বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী শেরপুর জেলা সংসদের সম্পাদক মন্ডলীর এক সভা ১৪ জুন সন্ধ্যায় স্থানীয় নিউমার্কেটস্থ বিপ্লবী রবী নিয়োগী সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি অধ্যাপক তপন সরোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, অধ্যাপক শিব শংকর কারুয়া শিবু, আব্দুল হান্নান, রানা আহম্মেদ, শাহ আলম বাবুল, এরশাদ আলী প্রমূখ।
সভার শুরুতে উদীচী শেরপুর জেলা সংসদের উপদেষ্ঠা প্রয়াত ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের সংগঠক আব্দুর রশিদ স্মরণে শোক প্রস্তাব গৃহিত হয় এবং এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়। এছাড়া নতুন সদস্য সংগ্রহ এবং শাখা কমিটি গঠনের সিদ্ধান্তসহ নিয়মিত পরিবেশনার অংশ হিসেবে এমাসেই জেলা শিল্পকলা একাডেমীতে ‘মরা’ নাটক মঞ্চস্থ করার সিদ্ধান্ত গৃহিত হয়।



















