ads

শনিবার , ১৪ জুন ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আমতলীতে নেশাগ্রস্ত ছেলেকে পুলিশে সোপর্দ করল বাবা

খবর টি পড়েছেন : ২২৭
আমতলীতে নেশাগ্রস্ত ছেলেকে পুলিশে সোপর্দ করল বাবা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে ইমাম হোসেন (১৯) নামে এক নেশাগ্রস্ত  কলেজ পড়ুয়া ছেলের অত্যাচারে অতিষ্ট হয়ে  পুলিশে সোপর্দ করল বাবা। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে আমতলী পৌরসভার ৪নং ওয়ার্ডের পুরাতন হাসপাতাল সড়কে। নেসা গ্রস্ত ইমাম হোসেনের বাবা মো: রহিম আকন জানান,  শুক্রবার সন্ধ্যায় ছেলে নেশা গ্রস্ত অবস্থায় বাসায় এসে অত্যাচার শুরু করে। এ অবস্থায় তাকে আটকে রেখে থানায় খবর দিলে পুলিশ এসে  গ্রেপ্তার করে নিয়ে যায়। আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: রিয়াজ হোসেন পিপিএম জানান, বাবার অভিযোগে মাতাল অবস্থায় শুক্রবার রাতে ইমামকে গ্রেপ্তার করা হয়।  শনিবার সকালে তাকে কোর্টের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

আমতলীতে ধর্মীয় ভাব-গম্ভীর পরিবেশে পবিত্র শবেবরাত পালিত

Shamol Bangla Ads

  সারাদেশের মত বরগুনার আমতলীতে ধর্মীয় ভাব-গম্ভীর পরিবেশে  শুক্রবার রাতে সৌভাগ্যের রজনী পবিত্র শবেবরাত ধর্মপ্রাণ মুসলমানগণ পালন করেছেন।
মহান আল্লাহর রহমত পাওয়ার আশায় মুসল্লীগণ নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির, ওয়াজ ও মিলাদ মাহফিলসহ এবাদত-বন্দেগীর মধ্য দিয়ে সৌভাগ্যের এই রজনী পালন করেছেন।
পবিত্র লাইলাতুল বরাত (শবেবরাত) উপলক্ষে আমতলী কেন্দ্রীয় জামে মসজিদ , রেভিনিউ জামে মসজিদ , বাধঘাট জামে মসজিদ,৩ নং ওর্য়াড জাফর মাষ্টার বাড়ী জামে মসজিদ, হাজি বাড়ি জামে মসজিদ, পূর্বচিলা আলী সিকদার বাড়ী জামে মসজিদ, চাওড়া মাদবার বাড়ী জামে মসজিদ, ফেরিঘাট জামে মসজিদসহ উপজেলার সকল মসজিদে তেলওয়াতে কালাম পাক, আলোচনা, ওয়াজ মাহফিল, হামদ্, না’ত, নফল ও তাহাজ্জুদের নামাজ এবং আখেরী মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
মুসলমানদের বিশ্বাস, মহিমান্বিত এই রাতে মহান আল্লাহতায়ালা মানুষের ভাগ্য অর্থাৎ তার নতুন বছরের ‘রিজিক’ নির্ধারণ করে থাকেন।রাতব্যাপী এবাদত, বন্দেগী, জিকির ছাড়াও এই পবিত্র রাতে মুসলমানরা মৃত পিতা-মাতা, আত্মীয়-স্বজনসহ প্রিয়জনদের কবর জেয়ারত করছেন।
এ রাতের বিশেষ অনুষঙ্গ কবর জিয়ারতের পাশাপাশি মুসল্লীদের ব্যাপক উপস্থিতিতে মসজিদে মসজিদে এশার নামাজের পর থেকেই দফায় দফায় ওয়াজ মাহফিল, মিলাদের পর সবশেষে বাদ ফজর আল্লাহর রহমত কামনায় মোনাজাতের মধ্যদিয়ে পবিত্র লাইলাতুল বরাতের সমাপ্তি  হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শৈলকুপায় সংঘর্ষে পুলিশসহ আহত ১৫ : আটক ৩ পরবর্তী সংবাদ বাঘায় সোনালী ব্যাংকে লোকবল সংকট, বাড়ছে গ্রাহক হয়রানি

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads