ঝিনাইদহ সংবাদদাতা : ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় আওয়ামীলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে পুলিশের এস আই শাহজাহান আলীসহ ১৫ জন আহত হয়েছেন। ১৪ জুন শনিবার সকালে উপজেলার গোয়ালবাড়িয়া গ্রামে ওই সংঘর্ষের ঘটনা ঘটে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধূরী জানান, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে জমিতে সেচ দেওয়াকে কেন্দ্র করে উপজেলার সারুটিয়া ইউনিয়নের গোয়ালবাড়িয়ো গ্রামে আওয়ামীলীগ নেতা সাত্তার ও মোস্তফা গ্র“পের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে আহত হয় কমপক্ষে ১৫ জন। আহত শৈলকুপার কাতলাগাড়ি পুলিশ ক্যাম্পের তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক শাহজাহান আলী, আওয়ামীলীগ নেতা আব্দুস সাত্তার, আব্দুস সেলিম, তৈয়ব আলী ও নায়েব আলীসহ ১৫ জনকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।
এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ব্যাপারে শৈলকুপা থানায় এখনো কোন মামলা হয়নি। পুলিশের উপর হামলায় ঘটনায় গোয়ালবাড়িয়া গ্রামের একদিল সরদারসহ ৩ জনকে আটক করা হয়েছে।



















