ads

শুক্রবার , ১৩ জুন ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কোন দল বা গোষ্ঠীর সঙ্গে সংলাপ নয় : খাদ্যমন্ত্রী

খবর টি পড়েছেন : ১৯৪
কোন দল বা গোষ্ঠীর সঙ্গে সংলাপ নয় : খাদ্যমন্ত্রী
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

kamrul_65শ্যামলবাংলা ডেস্ক : খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, দেশের কোন দল বা গোষ্ঠীর সঙ্গে সংলাপ হবে না। তিনি ১৩ জুন শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে বাংলাদেশ দেশরতœ পরিষদ আয়োজিত ‘দেশের চলমান রাজনীতি : রোল মডেলের পথে বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনা সভায় ওই কথা বলেন। এসময় তিনি বলেন, আমরা প্রতিনিয়তই জনগণের সঙ্গে সংলাপ করছি। আর এ সংলাপ চালিয়ে গেলে আগামীতেও জনগণ আমাদের ভোট দিয়ে ক্ষমতায় বসাবে।
খাদ্যমন্ত্রী বলেন, বিএনপির সিনিয়র চেয়ারম্যান তারেক রহমান বিভিন্ন সময় বিভ্রান্তিমূলক কথা বলে আন্দোলনের নতুন কৌশল হিসেবে নিয়েছেন। এসব বাক ও তথ্য সন্ত্রাস চালিয়ে দেশের নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতানা থেকে সরিয়ে নিয়ে তাদের অন্ধকারের অতল গহব্বরে নিয়ে যেতে চায়।
আয়োজক সংগঠনের সভাপতি চিত্তরঞ্জন দাসের সভাপতিত্বে সভায় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আলতাফ মাহমুদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী মনোরঞ্জন ঘোষাল প্রমুখ বক্তব্য দেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ এনএফপিই স্কুলের শিক্ষিকাদের চতুর্থ শ্রেণির মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত পরবর্তী সংবাদ কাঠালিয়ায় মুক্তিযোদ্ধা সেলিম মোল্লাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads