ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির কাঠালিয়া উপজেলার বড় কাঠালিয়া গ্রামের বিশিষ্ট মুক্তিযোদ্ধা মোঃ তোফাজ্জেল হোসেন সেলিম মোল্লা (৬২) দীর্ঘ ৫দিন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে……..রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ৪ মেয়েসহ অসংখ্য আত্বীয় স্বজন রেখে যান। শুক্রবার সকাল ১০টায় কাঠালিয়া পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে নামাজের জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে কাঠালিয়া উপজেলা চেয়ারম্যান মোঃ ফারুক সিকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল বাশার মুহাম্মাদ আমির উদ্দিন, ইউপি চেয়ারম্যান মোঃ গোলাম কিবরিয়া সিকদারসহ কাঠালিয়া উপজেলার মুক্তিযোদ্ধারা গভীর শোক জানিয়েছেন।



















