এ,কে আজাদ, বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) : ইরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে সেভদ্যা চিল্ড্রেন এর কারিগরি সহায়তায় আরডিআরএস বাংলাদেশ কর্র্তৃক পরিচালিত শিখন প্রকল্পের ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী এরিয়া অফিসের অধিনে এনএফপিই ৯৫ টি স্কুলের শিক্ষিকাদের চতুর্থ শ্রেণির মৌলিক প্রশিক্ষণ শুরু হয়েছে।

জানা গেছে, ইরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে সেভদ্যা চিল্ড্রেন এর কারিগরি সহায়তায় আরডিআরএস বাংলাদেশ কর্র্তৃক পরিচালিত শিখন প্রকল্পের ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী এরিয়া অফিসের অধিনে এনএফপিই ৯৫ টি স্কুলের ৯৫ জন শিক্ষিকাদের চতুর্থ শ্রেণির মৌলিক প্রশিক্ষণ ৩ টি ব্যাচে ভাগ করে গত ০৩ জুন হতে ১৯ শে জুন পর্যন্ত ঠাকুরগাঁও ও পঞ্চগড় আরডিআরএস বাংলাদেশ অফিসে প্রশিক্ষন চলছে।
এব্যাপারে আরডিআরএস বাংলাদেশ শিখন প্রকল্পের ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী এড়িয়া অফিসের মাঠ সমন্বয়কারী মো. মঞ্জুরুল তারিক এর নিকট জানতে চাওয়া হলে তিনি বলেন, এনএফপিই ৯৫ টি স্কুলের ৯৫ জন শিক্ষিকার চতুর্থ শ্রেণির মৌলিক প্রশিক্ষণ ৩টি ব্যাচে ভাগ করে শুরু করা হয়েছে। প্রশিক্ষনের থাকা ও খাওয়া প্রকল্প বহন করছে। এই প্রশিক্ষন শেষে শিক্ষিকারা স্কুলের শিক্ষার্থীদের মাঝে মৌলিক শিক্ষা ব্যাবস্থাপনা দিতে সহায়তা করবে।



















