খালেদ হোসেন টাপু, রামু (কক্সবাজার) : কক্সবাজারের রামুর পর্যটন স্পট দারিয়ানগর এলাকায় ১০ জুন মঙ্গলবার রাত সাড়ে ৯ টার দিকে অভিযান চালিয়ে ৫ যাত্রীসহ দালাল চক্রের ১ সদস্যকে আটক করেছে পুলিশ। এরা হলেন উখিয়া সোনার পাড়ার বাসিন্দা দালাল চক্রের সদস্য আবুল কালাম, যাত্রী চকরিয়া ও পেকুয়া এলাকার মো. রুবেল, মো. আবু হেনা, রবিউল হাসান, মো. খোকন, মো, জসিম।

এদিকে রামু থানার অফিসার্স ইনচার্জ সাইকুল আহমেদ ভূঁইয়া দারিয়ানগর ঘাট দিয়ে অবৈধভাবে সাগর পথে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতিকালে তাদের আটক করার বিষয় নিশ্চিত করেছেন। এব্যাপারে রামু থানায় মামলার প্রস্তুতি চলছে।



















