ads

বুধবার , ১১ জুন ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চারঘাটে যৌতুকের দায়ে গ্রেফতার ৬

খবর টি পড়েছেন : ২০৪
চারঘাটে যৌতুকের দায়ে গ্রেফতার ৬
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর চারঘাট উপজেলার বিভিন্ন স্থানে সাড়াশি অভিযানে যৌতুক ও মাদকদ্রব্য আইনের সাজাপ্রাপ্ত আসামী ৬ জন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। 

Shamol Bangla Ads

থানা সূত্রে জানা গেছে, বিভিন্ন মামলার আসামী প্রকাশ্য ঘুরে বেড়াচ্ছে, তার অংশ হিসাবে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাতে উপ সহকারী পরির্দশকআরিফুল ও মাসুদ রানা সঙ্গীয় ফোর্সসহ নিমপাড়া ও বালাদিয়াড় এলাকায় যৌতুক ও সাজাপ্রাপ্ত আসামী ৬ যুবককে আটক করে থানা নিয়ে আসে। আসামীকৃত হলো জহুরুল (২৫) পিতা হাসেম, রিংকু (২৮) পিতা কামরুল, হাসেম (৫০) পিতা আজিমুদ্দিন, নিমপাড়া গ্রামের, জিয়ারুল (৩০), পিতা ফজর আলী, ফজর আলী (৫০) পিতা কুতুব উদ্দিন, আশরাফ (৩৮) পিতা জমসেদ বালাদিয়াড়, নন্দনগাছী গ্রামের। এ ব্যাপারে চারঘাট মডেল থানার ওসি জানান, যৌতুক ও মাদকদ্রব্য আইনের সিআর কৃত মামলার বিভিন্ন সাজাপ্রাপ্ত আসামীদের গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়।

চারঘাটে কার্বাইড ও ফরমালিন মুক্ত সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত

“ফরমালিন মুক্ত গড়বো দেশ, রোগ বালাই হবে শেষ” এই শ্লোগানকে সামনে রেখে গতকাল মঙ্গলবার বিকালে চারঘাট মডেল থানার আয়োজনে আম ব্যবসায়ী ও বাগান মালিকদের সাথে মতবিনিময় সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আমে কার্বাইড ও ফরমালিন ব্যবহার না করে আম বাজারজাতকরণ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ গোলাম মোর্তূজার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (পুঠিয়া সার্কেল) আবু সায়েম। এ ছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন আম বাগান মালিক বুলবুল হোসেন, মুজিবার রহমান, আম ব্যবসায়ী আব্দুল, এস আই রুহুল আমিন, আরিফুল ইসলামসহ উপজেলার বিভিন্ন আম ব্যবসায়ী ও আম বাগান মালিকগণ ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ রামুতে অবৈধপথে মালয়েশিয়াগামী ৫ যাত্রী উদ্ধার : দালাল… পরবর্তী সংবাদ মেলান্দহে রাস্তা নির্মাণকে ঘিরে উত্তেজনা : অতিরিক্ত পুলিশ…

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads