ঝালকাঠি প্রতিনিধি : ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম-২০১৪ উপলক্ষে মতবিনিময় সভা সোমবার সকাল সাড়ে ১০টায় ঝালকাঠী জেলা প্রশাসক কার্যলয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে । জেলা প্রশাসক মোঃ শাখাওয়াত হোসেনের সভাপতিত্বে মতমিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার মো. জাবেদ আলী। ঝালকাঠীতে চলমান হালনাগাদ ভোটার তালিকা নিয়ে বিভিন্ন বিষয় আলোচনা ও তথ্য উপস্থাপন করা হয়। জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, গণমাধ্যমের প্রতিনিধি ও জনপ্রতিনিধিরা এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন। নির্বাচন কমিশনার মো. জাবেদ আলী এ সময় সাংবাদিক ও জনপ্রতিনিধিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ।



















