ইসলামপুরে হোটেল শ্রমিকের লাশ উদ্ধার

খবর টি পড়েছেন : ২৭১
ইসলামপুরে হোটেল শ্রমিকের লাশ উদ্ধার
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর (জামালপুর) : ইসলামপুর পৌর শহরের পাথরঘাটা রেল ব্রিজের নীচ থেকে ৯ জুন সোমবার সকালে এক হোটেল শ্রমিকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

Shamol Bangla Ads

জানা যায়, ইসলামপুর বাজারের পেরিপালের হোটেলের শ্রমিক দুই সন্তানের জনক চন্দন (২৫) গত ৮জুন রোববার দিবাগত রাত ১০টায় হোটেল থেকে ছুঁটি নিয়ে বাসায় উদ্দেশ্যে ফিরছিল। কিন্তু রাতে সে আর বাসায় ফেরেনি। পরদিন সোমবার ভোরে পাথর ঘাটা ব্রিজের নীচে তার লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়।
ইসলামপুর থানার পুলিশের উপস্থিতিতে জামালপুর জিআরপি থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য জামালপুর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। নিহত চন্দন ময়মনসিংহের শহরের সেনবাড়ী এলাকার বাসিন্দা। সে দীর্ঘদিন যাবত ইসলামপুর এসে হোটেল শ্রমিকের কাজ করে আসছিল বলে জানা গেছে।

ইসলামপুর থানার ওসি কাজী সাইদুর রহমান জানান, পৌর এলাকার পাথরঘাটা সেতুর কাছে একটি লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে দেখে ঘটনাস্থলটি রেলওয়ের নির্ধারিত স্থান। পরে জামালপুর জিআরপি থানায় খবর দেওয়া হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সংবিধানের মধ্যে থেকে সংলাপে প্রস্তুত আ’ লীগ :… পরবর্তী সংবাদ মেহেরপুরে ফরমালিন মুক্ত তালশাঁসের কদর বেড়েছে

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads