প্রতীক ওমর, বগুড়া: রাজশাহী,সাতক্ষীরা,যশোরের আম বগুড়ার বাজার দখল করেছে। পর্যপ্ত সরবরাহ থাকলেও ফরমালিনের ভয়ে ক্রেতা কম। তবে স্থানিয় আমের চাহিদা এখানে বেশি। বগুড়ার বিভিন্ন উপজেলা পর্যায় থেকে আসা সাধারণ মানুষের আমের দিকে ক্রেতাদের নজর ।

সা¤প্রতিক সময়ে দেশের বিভিন্নস্থানে ফলে ফরমালিন মেশানোর খবর মিডিয়ায় আসলে বগুড়াতেও চালানো হয় অভিযান। এই অভিযানে এখানেও বিপুল পরিমাণ ফলে ফরমালিন ধরা পরায় সাধারণ ক্রেতারা ব্যবসায়ীদের বিশ্বাস করতে পারছে না। এর ফলে স্থানীয়দের আম লুফে নিচ্ছে সবাই।
বগুড়া সদরের সাতমাথা এলাকার ফল ব্যবসায়ী আফজাল হোসেন বলেন, বগুড়ার বাজারে রাজশাহী থেকে আসা গোপালভোগ,ল্যাংড়া এবং যশোর থেকে আসা খিরসা আমের ব্যপক উপস্থিতি থাকলেও ক্রেতা অনেক কম। ব্যবসায়ী আকবর হোসেন বলেন, সাম্প্রতিক সময়ে ফলে ফরমালিন ধরা পরায় ক্রেতারা আমাদের আর বিশ্বাস করতে পারছে না। বিষ মুক্ত আম থাকলেও কিনতে ভয় পাচ্ছে সাধারণ মানুষ। ফলের দোকানে আম কিনতে আসা একজন ব্যাংকার ফজলে রাব্বি বলেন, পরিবারের জন্য মৌসুমি এই ফল কিনতে এসে দ্বিধা দ্ব›েদ্ব আছি। টাকা দিয়ে আম কিনবো না বিষ কিনে নেব বুঝতে পারছি না। এদিকে ধূনট উপজেলা থেকে আসা একজন আম বিক্রেতা জয়নাল হোসেন বলেন, নিজের গাছের আম বিক্রি করতে এসেছি। রাস্তার উপর ভারে করে বিক্রি করলেও পেশাদার ফল ব্যবসায়ীদের থেকে বেশি আম বিক্রি করেছি। তিনি গতকাল শনিবার দুই মণ আম এনেছিলেন বিক্রির জন্য। দুপুরের মধ্যেই সব আম বিক্রি হয়েছে। রাজশাহী যশোরের আমের চেয়ে স্থানীয় আমের চাহিদা বেশি দামেও অনেক কম। বাহিরের আম যেখানে ৭০-৮০ টাকা বিক্রি প্রতিকেজি সেখানে স্থানীয় আম ৪০-৫০ টাকা কেজিতে পাওয়া যাচ্ছে। ফল ব্যবসায়ী মালিক সমিতির নেতা আফতাব হোসেন বলেন,প্রতিদিন বগুড়া শহরে বাহির থেকে ৫০ টানের বেশি আম আসে। শহরের এই ফলের ব্যবসা নিয়ন্ত্রণ করেন ৬০ জন আরতদার। বগুড়া থেকে আবার উত্তরের জেলা গুলোতে চলে যায় এই আম। তাছাড়াও স্থানীয় মৌসুমী ফল ব্যবসায়ী আছে ৫ শতাধিক। আমের মৌসুমে তাদের মোটা অঙ্কের ব্যবসা হয় বলে তারা জানিয়েছেন। সব মিলে বিগত যে কোন বছরের চেয়ে এবার ফলে ফরমালিনের পরিমাণ যেমন বেড়েছে তেমনি মিডিয়ার প্রচারের ফলে সাধারণ মানুষও অনেক সচেতন হয়েছে।



















