ads

সোমবার , ৯ জুন ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাঘায় নজরুলের পাওয়ার বক্স : জ্বালানী ছাড়াই চলবে ইলেকট্রিক যন্ত্র

খবর টি পড়েছেন : ১৭৯
বাঘায় নজরুলের পাওয়ার বক্স : জ্বালানী ছাড়াই চলবে ইলেকট্রিক যন্ত্র
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

Nozrulরাজশাহী প্রতিনিধিঃ ফসলের ক্ষেতে সেচ কাজে বিদ্যুৎ ও জ্বালানীর ব্যবহারে কৃষকের খরচ দিন দিন বাড়ছে। এই সময় বিদ্যুৎ ও জৈব জ্বালানী ছাড়াই ব্যাটারীর সাহায্যে ভূগর্ভ থেকে সেচ কিংবা গৃহস্থালির কাজে পানি উত্তোলণ, বৈদ্যুতিক ফ্যান চালানো, বাতি জ্বালানো এমনকি অটোগাড়ি চালানো যাবে এ প্রযুক্তির সাহায্যে। রাজশাহীর বাঘার নজরুল ইসলাম নামের এক যুবক এ প্রযুক্তি উদ্ভাবন করেছেন। নজরুল ইসলামের বাড়ি উপজেলার আহম্মদপুর গ্রামে।
নতুন উদ্ভাবিত যন্ত্রের নাম দিয়েছেন তিনি পাওয়ার বক্স। এতে কোন বিদ্যুৎ কিংবা কোন জ্বালানীর প্রয়োজন নেই। পাওয়ার বক্স চললেই নিজে থেকেই ব্যাটারী চার্জ হবে। গত মে মাসে বাঘা শাদৌলা ডিগ্রী কলেজ সংলগ্ন পুকুরে আনুষ্ঠানিক ভাবে পাওয়ার বক্স যন্ত্রের সফল পরীক্ষা দেখান নজরুল।
প্রযুক্তির উদ্ভাবক নজরুল ইসলাম জানান, দীর্ঘ ৩ বছর প্রচেষ্টার ফলে পাওয়ার বক্স উদ্ভাবন করতে সক্ষম হয়েছে। এর মাধ্যমে সেচ পাম্প চালিয়ে কৃষি জমিতে সেচ দেয়া যাবে। একই সঙ্গে ব্যাটারি চার্জ, ফ্যান, বাতি, রঙ্গিন টিভিও চলবে। এই প্রযুক্তিতে এক সঙ্গেই অন্তত: ১০ বিঘা জমি সেচের আওতায় আনা সম্ভব। এ প্রযুক্তির ব্যবহাতে অটোরিকশা চালানো যাবে। কিন্তু এতে বাইরে থেকে ব্যাটারী চার্জের প্রয়োজন পড়বেনা। এ প্রযুক্তির সঠিক ব্যবহার কাজকে সহজ, সাশ্রয়ী এবং লাভজনক করে তুলবে বলে তিনি জানান।
তিনি আরও বলেন, জ্বালানী সাশ্রয়ী এ প্রযুক্তিতে চারটি ১২ ভোল্টের ব্যাটারি, একটি করে ডিসি মোটর, হাই¯িপ্রড জেনারেটর, বেল্ট, পুলি, শ্যাপ্ট এবং প্রয়োজন মত বৈদ্যুতিক কেবল ব্যবহার করা হয়েছে। সর্ব সাকুল্যে এতে খরচ হয়েছে ৪০ হাজার টাকা। মাঝে এক ঘন্টা করে বিরতি দিয়ে দিনে ২০ ঘন্টা চালানো যাবে এ প্রযুক্তি। আরো বেশী গবেষনার মাধ্যমে একে আরো সাশ্রয়ী ও টেকসই করা সম্ভব। তখন দাম আরো কম পড়বে। এ প্রযুক্তির বানিজ্যিক উৎপাদন ও প্রসারে সরকারী ও বেসরকারী সবার সহযোগিতার চেয়েছেন এ অদম্য মেধাবী প্রযুক্তিবিদ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ রাজারহাটে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ১৫টি পরিবারকে ঢেউটিন ও চেক… পরবর্তী সংবাদ রাজশাহী, সাতক্ষীরার আম বগুড়ার বাজারে : ফরমালিন আতঙ্কে…

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads