ads

সোমবার , ৯ জুন ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মাদারগঞ্জে দাদা মামলা করায় নাতীর অত্মহত্যা

খবর টি পড়েছেন : ১৯৫
মাদারগঞ্জে দাদা মামলা করায় নাতীর অত্মহত্যা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

দেলোয়ার হোসেন, জামালপুর : মাদারগঞ্জে দাদার মামলায় আসামী করায় শামীম আহম্মদ নামে এক যুবক গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। শামীম মাদারগঞ্জ সরকারি এএইচজেড কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল। এলাকাবাসী জানান, শামীমের দাদা খালেক মন্ডলের সাথে তার পিতা নাদাগাড়ী গ্রামের ফজলু মন্ডলের পারিবারিক বিষয়ে বিরোধ ছিল। এর জের ধরে দাদা খালেক মন্ডল তার ছেলে ফজলু মন্ডলসহ নাতী শামীম আহম্মদকে আসামী করে মামলা করার হুমকি দিলে শামীম তাকে আসামী না করার জন্য দাদা খালেক মন্ডলকে অনুরোধ জানায়। শামীম তার দাদাকে জানায় যে সেনাবাহিনীতে চাকরির জন্য সে এক ব্যাক্তিকে ৩ লাখ টাকা দিয়েছে। মামলার আসামী হলে তার চাকরি নাও হতে পারে। কিন্তু দাদা খালেক মন্ডল নাতীর অনুরোধ না রেখে ছেলে ফজলু মন্ডলসহ নাতী শামীম আহাম্মদকেও আসামী করে মাদারগঞ্জ থানায় মামলা দায়ের করে। এতে মনের দুঃখে শামীম শনিবার রাতে বাড়ির পাশে একটি গাছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে ময়না তদন্ত ছাড়াই তার লাশ দাফন করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ মুজিবনগরের সোনাপুর সীমান্তে বিএসএফ’র গুলিতে এক বাংলাদেশী আহত… পরবর্তী সংবাদ আমতলীতে ইসিসিআর প্রকল্প পরিদর্শন

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads