আমতলীতে ইসিসিআর প্রকল্প পরিদর্শন করেছেন
তত্বাবধায়ক সরকারের সাবেক কৃষি বিষয়ক উপদেষ্টা ড. সিএস করিম
আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলী উপজেলায় সোমবার তত্বাবধায়ক সরকারের সাবেক কৃষি বিষয়ক উপদেষ্টা ড. সিএস করিম বিশ্ব ব্যাংকের অর্থায়নে পরিচালিত ইসিসিআর প্রকল্প পরিদর্শন করেছেন। সোমবার দুপরে তিনি আমতলী সদর ইউনিয়ন এবং বিকেলে চাওড়া ইউনিয়নের উপকারভোগীদের সাথে মতবিনিময় করেছেন। বেসরকারী সংস্থা সুখ এর আয়োজনে বিকেল সাড়ে তিনটায় চাওড়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান বাদল খানের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশ্ব ব্যাংকের প্রতিনিধি মালিক খোকার, ড. সৌগত তালুকদার, ইউপি চেয়ারম্যান মোতাহার হোসেন, কায়েসুর রহমান, হারুন অর রশিদ, আবুল কালাম আজাদ প্রমুখ।উল্লেখ্য উন্নয়ন সংস্থা সুখ আমতলী ও তালতলী উপজেলায় দূর্ডোগে ক্ষতিগ্রস্থদের মাঝে প্রশিক্ষন ও সহায়তামূলক কার্যক্রম বাস্তবায়ন করছে।
তালতলীতে যুবকের ৬ মাসের কারাদন্ড

বরগুনার তালতলীতে ভাইয়ের বিধবা স্ত্রীকে হয়রানী করার অভিযোগে রবিবার রাতে আবদুর রহিম নামের এক যুবককে ৬ মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে। তালতলীর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী তোফায়েল হোসেন ভ্রাম্যমান আদালতে তাকে এ দন্ডাদেশ দিয়েছেন। তালতলী থানার ওসি মিজানুর রহমান জানান, শারিকখালী ইউনিয়নের আঙ্গারপাড়া গ্রামের রহিম দীর্ঘদিন ধরে তার ভাইয়ের স্ত্রীকে অনৈতিক প্রস্তাব দিয়ে হয়রানী করে আসছিলো। তালতলী থানার এসআই মাসুদ রবিবার সন্ধ্যায় রহিমকে আটক করে থানায় নিয়ে আসে। পরে ভ্রাম্যমান আদালতে সাজা দিয়ে সোমবার রহিমকে বরগুনা কারাগারে পাঠানো হয়েছে।



















