নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : জেলা বিএনপির কর্মসূচির অংশ হিসেবে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ৫টি ইউনিয়নে পৃথক পৃথক ভাবে বিএনপির মানববন্ধন কর্মসূচি পালন করেছে। রবিবার সকাল ১০টায় ভাটরা ইউনিয়ন বিএনপির উদ্যোগে পন্ডিতপুকুর বাজারে এক মানববন্ধন কর্মসূচি পালন করে। এসময় উপস্থিত ছিলেন, সাবেক এমপি ইঞ্জিনিয়ার মোস্তফা আলী মুকুল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম আজম, বিএনপি নেতা শাহ আল হেলাল, মোরশেদুল বারী প্রমূখ। এরপর বিকাল ৫টায় সদর ইউনিয়ন বিএনপির উদ্যোগে রনবাঘা বাসষ্ট্যান্ডে এক মানববন্ধন কর্মসূচি পালন করে। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান একে আজাদ, ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা প্রভাষক আব্দুল বারী বারেক প্রমূখ। এদিকে বিকাল সাড়ে ৫টায় বুড়ইল ইউনিয়ন বিএনপি ও থালতা মাজগ্রাম ইউনিয়ন বিএনপি এক মানববন্ধন কর্মসূচি পালন করেছে।



















