ads

রবিবার , ৮ জুন ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

২০১৯ সালের আগে নির্বাচনের আশা করা বৃথা : কামরুল ইসলাম

খবর টি পড়েছেন : ২০৪
২০১৯ সালের আগে নির্বাচনের আশা করা বৃথা : কামরুল ইসলাম
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

Kamrulশ্যামলবাংলা ডেস্ক : আগামী ২০১৯ সালের আগে জাতীয় নির্বাচনের আশা করা বৃথা বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। তিনি ৮ জুন রবিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ‘পল্লী মানুষের স্বাস্থ্য সেবায় গুরুত্ব ও ডিজিটাল বাংলাদেশ গঠনে শেখ হাসিনার বিকল্প নেই’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ওই মন্তব্য করেন। ‘জাতীয় পল্লী চিকিৎসক জোট’ ওই আলোচনা সভার আয়োজন করে। এসময় বিএনপিকে ইঙ্গিত করে তিনি বলেন, ২০১৩ সালের শেষের দিকে তারা দেশকে একাত্তর বানিয়েছিল। ৫ জানুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে দেশে আবারও শান্তি ফিরে এসেছে। 

Shamol Bangla Ads

খাদ্যমন্ত্রী বলেন, ২০১৯ সালেই সরাসরি জাতীয় নির্বাচন হবে। তার আগে বিএনপির লাফালাফি করে কোনো লাভ নেই। ২০১৯ সালের আগে জাতীয় নির্বাচনের নির্বাচনের আশা করা বৃথা। আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেট প্রসঙ্গে কামরুল বলেন, আমাদের বাজেট উচ্চাভিলাষীই হবে। আমরা বড় বড় স্বপ্ন দেখতে চাই। বিএনপি এবং এর অঙ্গ সংগঠনগুলো এই বাজেটকে যতোই অবৈধ বলুক না কেন এতে সরকারের কোন ক্ষতি হবে না।
আয়োজক সংগঠনের সভাপতি বাচ্চু শিকদারের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এর সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, সহ সাধারণ সম্পাদক এম এ করিম প্রমুখ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝালকাঠিতে মামলা দায়েরের পর বাদীকে শায়েস্তা করার হুমকি পরবর্তী সংবাদ মৌলভীবাজারে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads