ads

রবিবার , ৮ জুন ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝালকাঠিতে মামলা দায়েরের পর বাদীকে শায়েস্তা করার হুমকি

খবর টি পড়েছেন : ১৭৩
ঝালকাঠিতে মামলা দায়েরের পর বাদীকে শায়েস্তা করার হুমকি
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

ঝালকাঠি প্রতিনিধি : পুলিশ সুপারের কাছে চাঁদাবাজ ও ভূগীদস্যুদের হাত থেকে নিরাপত্তার আবেদন পর পুনরায় দেড় লাখ টাকা চাঁদা দাবী করায় আসামীদের দফায় দফায় হুমকি ধুমকিতে বাদী পক্ষ জিম্মি হয়ে পড়েছে। আদালতের নির্দেশে আঃ রহিম রাকিব তালুকদার ও ইউপি সদস্য মামুন হাওলাদার সহ ৪ জনের বিরুদ্ধে ঝালকাঠি থানায় মামলা এজাহারভূক্ত করা হয়েছে। এতে ক্ষিপ্ত হয়ে আসামীরা বাদীর মেয়ে নাসরিন আক্তার কে মারধর ও শ্লীলতাহানী ঘটালে বিষয়টি থানায় লিখিত অভিযোগ প্রদান করা হয়েছে। বর্তমানে বাদী আবুল বাশার মৃধাকে যেখানে পাওয়া যাবে সেখানে শায়েস্তা করার ঘোষনা দেয়ায় তিনি চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে। মামলা দায়েরের দু’দিন অতিবাহিত হলেও রাজনৈতিক ক্ষমতার জোড়ে পুলিশ আসামীদের গ্রেপ্তার না করায় তারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বলে বাদী ও তার পরিবার জানিয়েছে। মামলার বিবরনে উল্লেখ করা হয়েছে, সদর উপজেলার গাবখান ধানসিড়ি ইউনিয়নের পূর্ব বিন্নাপাড়া গ্রামের আলহাজ্ব আবুল বাশার মৃধার মালিকানাধীন সম্পত্তি ভোগ-দখলে বাধা সৃষ্টি করে স্থানীয় সন্ত্রাসী ছাত্রলীগ নেতা আঃ রহিম রাকিব তালুকদার, যুবলীগ কর্মী মামুন হাওলাদার, আবুল কালাম, ওয়ালিউল্লাহ ওলি সহ একটি চাঁদাবাজ দল দুই লাখ টাকা চাঁদা বাদী করে। ২৯ আগষ্ট ২০১০ সালে এ চাঁদা বাদীর ঘটনায় তৎকালীন পুলিশ সুপারের কাছে অভিযোগ করলে তার উদ্দোগে স্থানীয় ইউপি চেয়ারম্যান মনির হোসেন হাওলাদার, বাসন্ডা ইউপি চেয়ারম্যান মোবারেক হোসেন মল্লিক সহ গন্যমান্য ব্যক্তি বর্গ শালিশ বৈঠকের মাধ্যমে মিমাংসা রোয়দাদ দিলেও আসামীরা চাঁদার বাদীতে তাদের তান্ডব বহাল রাখলে জীবন বাঁচাতে বাদীর ছেলে আমিনুল ইসলাম শাহজাদা বিভিন্ন সময় এসএ পরিবহনের মাধ্যমে প্রধান আসামী রাকিব তালুকদার কে ১ লাখ ২৭ হাজার টাকা প্রদানের পর তাদের অনেক অনুনয় বিনয় করলে তারা চাঁদার দাবীতে অনড় থাকে। দ্বিতীয় দফায় উক্ত জমি চাষাবাদ করতে গেলে গত ১২ মে উক্ত আসামীরা পুনরায় দেড়লাখ টাকা চাঁদার দাবী করে বাধা দেয়। বর্তমানে তাদের ক্রমাগত হুমকি ও ত্রাসের কারনে ২ জুন ঝালকাঠি পুলিশ সুপারের কাছে নিরাপত্তা কামনা করায় আসামীরা বেপরোয়া হয়ে খুন-জখমের জন্য খোজাখুজি শুরু করায় আদালতের আশ্রয় নিলে ঝালকাঠি থানায় এজাহার রেকর্ড করা হয়। এদিকে এজাহার গ্রহনের পরেও আসামীরা প্রকাশ্য জনসম্মুখে ঘোরাফেরা করে বাদি ও তার পরিবারের সদস্যদের হুমকি দিয়ে চলায় তার চরম আতংকে রয়েছে বলে জানা গেছে।

ঝালকাঠির কীর্ত্তিপাশায় শিক্ষামূলক নাটক পরিবর্তন মঞ্চস্থ

Shamol Bangla Ads

প্রাথমিক শিক্ষায় জনসচেতনতা বাড়াতে ঝালকাঠি সদর উপজেলার কীর্ত্তিপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শনিবার বিকালে শিক্ষামূলক নাটক ‘পরিবর্তন’ মঞ্চস্থ হয়েছে। ইউনিসেফের সহায়তায় প্রাথমিক শিক্ষা অধিদফতর তৃতীয় শিক্ষা উন্নয়ন কর্মসূচির ‘ইন্টারএকটিভ পপুলার থিয়েটার’ কার্যক্রমের আওতায় এ অনুষ্ঠানের আয়োজন করে। এর মূল উদ্দেশ্য হচ্ছেÑ সব শিশুকে স্কুলে পাঠানো, ঝরেপড়া রোধ, শিশুবিবাহ ও শিশুশ্রম রোধ এবং কন্যাশিশুর শিক্ষার নিশ্চয়তা প্রদান। নাটকটির পরিবেশনায় ছিল ঝালকাঠির প্রতীক নাট্যগোষ্ঠী। অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষা অধিদফতরের উপপরিচালক এসএম ফারুক প্রধান অতিথি এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নিখিল চন্দ্র হালদার ও সদর উপজেলা শিক্ষা অফিসার জাফর আহমেদ বিশেষ অতিথি ছিলেন। কীর্ত্তিপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিমুল সুলতানা হেপি, প্রতীক নাট্যগোষ্ঠীর সহসভাপতি কাজী শফিকুল ইসলাম প্রমুখ বক্তৃতা করেন। সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা, শিক্ষক, অভিভাবক ও ছাত্রছাত্রীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এ উপলক্ষে সঙ্গীতানুষ্ঠানেরও আয়োজন করা হয়।

 

Need Ads
পূর্ববর্তী সংবাদ আগৈলঝাড়ায় নির্মাণ শেষ না হতেই বক্স কালভার্ট ভেঙ্গে… পরবর্তী সংবাদ ২০১৯ সালের আগে নির্বাচনের আশা করা বৃথা :…

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads