ads

রবিবার , ৮ জুন ২০১৪ | ২৭ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মৌলভীবাজারে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

moulvibazar-map_1594মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার সদর উপজেলার কনকপুর ইউনিয়নের রায়পুর গ্রামে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে। ৮ জুন রবিবার দুপুর ৩টার দিকে ওই ঘটনা ঘটে। এরা হচ্ছে মাওলানা মনজুরুল হাসানের দুই সন্তান শাকিলা হাসান (৬) ও নাফেজ হাসান (৪) ।
স্থানীয়রা জানায়, দুপুরে বাড়ির উঠোনে খেলার কথা বলে তারা পরিবারের সদস্যদের অজান্তে বাড়ির বাইরে চলে যায়। সেখানে খেলার ছলে তারা পাশের পুকুরে ডুবে যায়। অনেকক্ষণ পরে ও তারা ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাদের খুঁজতে শুরু করেন। একপর্যায়ে পুকুরে তাদের ভাসমান লাশ দেখতে পেয়ে উদ্ধার করা হয়। নিহতের চাচা নিজাম উদ্দিন জানান, সংবাদ পেয়ে শহর থেকে বাড়িতে গিয়ে তাদের লাশ দেখতে পান।
কনকপুর ইউনিয়নের চেয়ারম্যান মামুনুর রশিদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads