পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি : পেকুয়ায় প্রধান সড়কের পাশে প্রবাহিত খাল দখল করে স্থাপনা নিমার্ণ করছে স্থানীয় প্রভাবশালী। জানা যায় চকরিয়া বরইতলী পেকুয়া মগনামা সড়কের পেকুয়া সদরের মিয়া পাড়া পয়েন্টে আওয়ামীলীগ নেতা গিয়াসউদ্দিনের বাড়ীর সামনে ওই এলাকার পানি নি:স্কাশনের একমাত্র খাল দখল করে স্থাপনা নির্মাণ করছে ওই আ.লীগ নেতার বড় ভাই মো.আলম প্রকাশ কালু। সরজমিনে গিয়ে দেখাযায়, ৬ জুন সকালে প্রভাবশালী মোহাম্মদ আলম কালু ৬/৭ জন লোক নিয়ে খাল ভরাট করে স্থাপনা নিমার্ণ কাজ চালিয়ে যাচ্ছেন। স্থানীয় লোকজন সাংবাদিকদের বলেন, একই জায়গার উপর গত তত্বাবধায়ক সরকারের সময়ে ওই ব্যক্তি স্থাপনা নিমার্ণ কাজ করার চেষ্টা করলে তৎকালীন উপজেলা নিবার্হী কর্মকর্তা এস এম জাকেরিয়া হক ওই কাজ নিজে উপস্থি হয়ে বন্ধ করে দেন। দীর্ঘ দিন কাজ বন্ধ রাখলেও গতকাল হঠাৎ লোকজন নিয়ে স্থাপনা নিমার্ণ কাজ শুরু করায় সাধারণ লোকজনের মাঝে শংকার সৃষ্টি হয়েছে এবার আর খালটি রক্ষা পাবেনা। বর্ষা মৌসুমে পেকুয়া বাজার থেকে পেকুয়া চৌমুহুনী প্রবাহিত খালে পানি চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টির হয়ে জলাবদ্ধতার শিকার হতেই হবে। এব্যাপারে পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর শওকত হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি তিনি অবগত হয়েছেন দ্রুত ওই খাল দখল করে স্থাপনা নির্মাণ কাজ বন্ধ করে দেয়া হবে।



















