বগুড়া প্রতিনিধি : বগুড়া শহরের আহম্মেদ নিউ মার্কেটের একটি সু ষ্টোরে অগ্নিকান্ডে ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। ৬ জুন শুক্রবার রাত আড়াইটার দিকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এরপর থেকে নিউ মার্কেট এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে।

জানাগেছে, শুক্রবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে আহমেদ নিউ মার্কেটের ৩য় তলায় শিল্পী সু ষ্টোরে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মিরা ঘটনাস্থলে এসে দীর্ঘ সময় প্রচেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। শিল্পী সু ষ্টোরের স্বত্তাধিকারী রফিকুল ইসলাম জানান, অগ্নিকান্ডে তার দোকানের প্রায় ২০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। এছাড়া পাশের একটি দোকানের বেশকিছু রেকসিন গরমে গলে নষ্ট হয়ে গেছে।
এদিকে, অগ্নিকান্ডের পর থেকে নিউ মার্কেট এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। গতকাল দুপুর একটার পর লঅইন মেরামত হলেও কিছুক্ষণ পর আবারও সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ফলে নিউ মার্কেটের শত শত ব্যবসায়ী ক্ষতির সম্মুখিন হয়েছেন। রিপোর্ট লেখা পর্যন্ত শহরের প্রানকেন্দ্রে অবিস্থত নিউ মার্কেট বিদ্যুৎহীন অবস্থায় ছিল।



















