বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার মহিষমারী গ্রামের অষ্টম শ্রেণীর ছাত্রী মুক্তা আক্তার (১৪) তরুণীর শোয়র ঘর থেকে ঝুলন্ত লাশ গতকাল সকালে পুলিশ উদ্ধার করেছে।
এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা গেছে, গতকাল সকাল ৯টায় উপজেলার মহিষমারী গ্রামের ওসমান গনির তরুণী মেয়ে অষ্টম শ্রেণীর ছাত্রী মুক্তা আক্তার (১৪) বাড়ীর শোয়র ঘরের সিলিঙ্গের সাথে গলায় দড়ি পেঁচানো ঝুলন্ত লাশ দেখতে পেয়ে স্থানীয় থানা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধারের পর প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করে। এব্যপারে স্থানীয় থানায় ইউডি মামলা দায়ের হয়।
বালিয়াডাঙ্গী থানার ওসির অপসারণের দাবীতে এলাকাবাসীর পোষ্টার ছড়িয়ে গেছে

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী থানার ওসির অপসারণের দাবীতে এলাকাবাসীর পক্ষে গত শুক্রবার রাতের অন্ধকারে উপজেলা শহরের দোকানে ও অফিসের দেওয়ালের সামনে পোষ্টার লাগিয়ে ছড়িয়েছে দিয়েছে।
বিভিন্ন স্থানে লক্ষ করা গেছে, বালিয়াডাঙ্গী থানার ওসি জিয়াউর রহমান পিপিএম এর অপসারণের দাবীতে এলাকাবাসীর পক্ষে গত শক্রবার রাতের অন্ধকারে উপজেলা শহরের দোকানে ও অফিসের দেওয়ালের সামনে পোষ্টার লাগিয়ে ছড়িয়েছে দিয়েছে। পরদিন সকালে এলাকার জনতা দেওয়ালের কাছে গিয়ে পোষ্টার পড়ার জন্য ভিড় জমায়তে লক্ষ করা গেছে। এই পোষ্টারে লেখা রয়েছে ঘুষখোর ওসির অপসারণ চাই-এলাকাবাসী।
এব্যাপারে বালিয়াডাঙ্গী থানার অফিসার ইন্চাজ জিয়াউর রহমান পিপিএম এর নিকট জানতে চাওয়া হলে তিনি বলেন, যারা এ কাজগুলি করে বেড়াচ্ছে আপনাদের মিডিয়া এইটাকে ফাইন আওট করতে পারবেন এবং বালিয়াডাঙ্গী শহরের আশে পাশের ছোট শিশুরাও বলতে পারবে।
বালিয়াডাঙ্গী থানা পুলিশের অভিযানে ২২ বোতল ফেন্সিডিল উদ্ধার
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার ভোর রাতে উপজেলার ধনতলা ইউনিয়নের চাঁনপুকুর গ্রামের মাদক ব্যবসায়ীর বাড়ীতে অভিযান চালিয়ে ভারতীয় ২২ বোতল ফেন্সিডিল উদ্ধার কালে মাদক ব্যবসায়ী পালিয়ে যেতে সক্ষম হয়।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, বালিয়াডাঙ্গী থানার এসআই আব্দুর রহিম এবং এএসআই লোকেশ চন্দ্র ও আজিজুল ইসলাম এবং তাদের সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার দিবাগত রা সৌয়া ২টায় উপজেলার ধনতলা ইউনিয়নের চাঁনপুকুর গ্রামের সহিদুল হকের ছেলে মাদক ব্যবসায়ী আজহার আলী (৩০) এর বাড়ীতে অভিযান চালিয়ে ভারতীয় ২২ বোতল ফেন্সিডিল উদ্ধারের করলে ওইসময় মাদক ব্যবসায়ী আজহার আলী দূত পালিয়ে যেতে সক্ষম হয়। এব্যাপারে বালিয়ডাঙ্গী থানায় ১৯৭৪ সালের ২৫/বি ধারায় পলাতক আজহার আলীকে আসামী করে স্থানীয় থানায় মামলা দায়ের করে।
বালিয়াডাঙ্গী সীমান্তে টহলরত বিজিবি’র অভিযানে ভারতীয় রুপী ও ২০ বোতল মাদকসহ পলাতক মামলার আসামী আটক
বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) সংবাদদাতা ঃ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার কান্তিভিটা বিজিবি ক্যাম্পের টহলদল গত বুধবার বিকাল সাড়ে ৫টায় কান্তিভিটা সীমান্তের ৩৯১/১ সাব-পিলারের প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যান্তরে অভিযান চালিয়ে কুখ্যাত মাদক মামলার পলাতক আসামী কইনুল হককে (৩৬) আটক করে স্থানীয় ইউ’পি চেয়ারম্যান ও সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তির উপস্থিতিতে তার শরীর তল¬াশী চালিয়ে ভারতীয় দুই হাজার রুপীসহ ও নগদ নগদ ১৬’ হাজার, ৩৪ টাকা উদ্ধারের পর তাকে আটক করে ক্যাম্পে নিয়ে আসে। পরে বিজিবি ব্যাপক জিজ্ঞাসাবাদ করে তার নিকট থেকে তথ্য পেয়ে ঘটনাস্থলে গিয়ে ভারতীয় ২০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে।
এলাকাবাসী ও বিজিবি সূত্রে জানা গেছে, বালিয়াডাঙ্গী উপজেলার উত্তর পাড়িয়া শালডাঙ্গা গ্রামের সমু মোহাম্মদের ছেলে কুখ্যাত মাদক মামলার পলাতক আসামী কইনুল হক গত বুধবার বিকাল সাড়ে ৫টায় কান্তিভিটা সীমান্তের ৩৯১/১ সাব-পিলারের প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যান্তরে রাস্তা দিয়ে ফেরার পথে এ সময় কান্তিভিটা বিজিবি ক্যাম্পের টহলদলের সন্দেহ হলে তাকে আটক করে।
ঘটনাস্থলে স্থানীয় ইউ’পি চেয়ারম্যান এ্যাডঃ জিল¬ুর রহমান ও স্থানীয় ইউপি সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তির উপস্থিতিতে তার শরীর তল¬াশী চালিয়ে ভারতীয় দুই হাজার রুপীসহ ও নগদ নগদ ১৬’ হাজার, ৩৪ টাকা উদ্ধারের পর তাকে আটক করে ক্যাম্পে নিয়ে আসে। পরে বিজিবি ব্যাপক জিজ্ঞাসাবাদ করে তার নিকট থেকে তথ্য পেয়ে ঘটনাস্থলে গিয়ে ভারতীয় ২০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে।
এব্যাপারে ঠাকুরগাঁও ৩০ বিজিবি ব্যাটালিয়নের পাড়িয়া কোম্পানী সদর দপ্তর ক্যাম্প কমান্ডার সুবেদার রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কান্তিভিটা বিজিবি’র ক্যাম্পের টহলদল সীমান্তে অভিযান চালিয়ে কইনুল হকের শরীর তল¬াশী চালিয়ে তার ব্যবহৃত মোবাইল ফোনের ভিতর থেকে ভারতীয় দু‘টি এক হাজার নোটের রুপী ও নগদ ১৬’ হাজার, ৩৪ টাকা উদ্ধারের পর তাকে আটক করে ক্যাম্পে এনে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে তার নিকট থেকে তথ্য পেয়ে পরে ঘটনাস্থলে গিয়ে ভারতীয় ২০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ী কইনুল হককে স্থানীয় থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়। এব্যাপারে স্থানীয় থানায় মামলা দায়ের করা হয়।
বালিয়াডাঙ্গীতে মাদক ব্যবসায়ীকে গ্রেফতারের বিজিবির বিরুদ্ধে চোরাকারবারীরা অপপ্রচার চালিয়ে বেড়াচ্ছে

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া সীমান্তে মাদক ব্যবসায়ী শামশুজোহাকে (৩০) গ্রেফতারের ঘটনায় পাড়িয়া বিজিবি কোম্পানী সদর দপ্তর ক্যাম্পের বিজিবির বিরুদ্ধে চোরাইকারবারীরা এখন এলাকায় প্রকাশ্যে অপপ্রচার চালিয়ে বেড়াচ্ছে। পাািড়য়া সীমান্তবতী হাটগুলোতে চিহ্নিত কতিপয় মাদক ব্যবসায়ী ও চোরাইকারবারীদের অপপ্রচারের কথা শোনে এলাকার সচেতন মহল অতিষ্ঠিত হয়ে উঠেছে।
এলাকাবাসীদের সূত্রে জানা গেছে, বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া সীমান্তের টহলরত বিজিবি সদস্যরা গত ৩০ মে শুক্রবার রাত সৌয়া ১২টায় দক্ষিণ পাড়িয়া সিংহাড়ি গ্রামের রাস্তায় অভিযান চালিয়ে ৩ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী শামশুজ্জোহাকে আটক করে পরদিন সকালে তাকে থানা পুলিশের নিকট সোপর্দ করে । আটককৃত হলেন- উপজেলার দক্ষিণ পাড়িয়া সিংহাড়ি গ্রামের চৈতুর ছেলে। এব্যাপারে পাড়িয়া বিজিবি কোম্পানী সদর দপ্তর ক্যাম্পের হাবিলদার ওয়াহেদুজ্জামান বাদী হয়ে গত শুক্রবার বালিয়ডাঙ্গী থানায় ১৯৭৪ সালের ২৫/বি (বি) ধারায় গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী শামশুজ্জোহা বিরুদ্ধে মামলা দায়ের করে।
এই মাদক ব্যবসায়ীকে গ্রেফতারের ঘটনাকে কেন্দ্র করে এলাকার চিহ্নিত কতিপয় মাদক ব্যবসায়ী ও চোরাইকারবারীরা প্রতিনিয়ত সীমান্তবতী লোহাগাড়া, পাড়িয়া ও লাহিড়ী হাটের চায়ের দোকানগুলোতে বসে চা-নাস্তা করার ফাঁকে পাড়িয়া বিজিবি কোম্পানী সদর দপ্তর ক্যাম্পে কমান্ডার সুবেদার রেজাউল করিমসহ বিজিবি জোয়ানদের বিরুদ্ধে নানা ধরণের অপপ্রচার চালিয়ে বেড়াচ্ছে। এলাকার চিহ্নিত কতিপয় চোরাইকারবারীরা প্রতিনিয়ত সীমান্তবতী হাটগুলোতে অশি¬ল ভাষায় অপপ্রচারে এলাকার সচেতন মহল এখন অতিষ্ঠিত হয়ে উঠেছে।
এব্যাপারে পাড়িয়া বিজিবি কোম্পানী সদর দপ্তর ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার রেজাউল করিমের নিকট জানতে চাওয়া হলে তিনি জানান, চোরাকারবারীদের অপপ্রচারে বিজিবি সদস্যরা কখনো চুপ করে থাকবোনা। সীমান্তে চোরাচালান ও মাদকদ্রব্য প্রতিরোধে বিজিবির পক্ষ থেকে ব্যাপক টহল জোরদার করা হয়েছে।



















