শ্রীবরদীতে মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন সম্পন্ন

খবর টি পড়েছেন : ১৮৭
শ্রীবরদীতে মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন সম্পন্ন
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

Minto 05-06-14এম.আর.টি মিন্টু, শ্রীবরদী (শেরপুর) : সারাদেশের ন্যায় অভিন্ন সময়ে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সকল পর্যায়ের নির্বাচনের অংশ হিসেবে শেরপুরের শ্রীবরদী উপজেলা কমান্ডের নির্বাচন ৪ জুন সকাল ১০টায় শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও নির্বাচনী প্রিজাইডিং অফিসার মোঃ রুহুল আলম তালুকদার স্বাক্ষরিত মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল নির্বাচন-২০১৪ উপলক্ষ্যে প্রিজাইডিং অফিসার কর্তৃক প্রস্তুতকৃত ভোট গণনার ফলাফলের বিবরণী অনুযায়ী ৩টি পদে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেন। পদগুলোর মধ্যে-কমান্ডার, সহকারী কমান্ডার (সাংগঠনিক) ও সহকারী কমান্ডার (দপ্তর ও পাঠাগার)। কমান্ডার পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রার্থীদের মধ্যে আলহাজ্ব মোঃ আমিনুল ইসলাম ঘোড়া প্রতীক, মোঃ আব্দুর রহমান বেঞ্চ প্রতীক, মোঃ আব্দুস সালাম ম্ন্সুী কলস প্রতীক ও মোঃ হামিদুর রহমান সেলাই মেশিন প্রতীক। তন্মধ্যে আলহাজ্ব আমিনুল ইসলাম ঘোড়া প্রতীকে ১১২ ভোট পেয়ে কমান্ডার নির্বাচিত হন এবং মোঃ হামিদুর রহমান ৯০ ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বি হন। সহকারী কমান্ডার (সাংগঠনিক) পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তন্মধ্যে মোঃ আব্দুল মান্নান কমলা প্রতীকে ৯৮ ভোট প্রাপ্ত হয়ে নির্বাচিত হন এবং মোঃ সুরুজ্জামান হাতি প্রতীকে ৭৭ ভোট প্রাপ্ত হয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বি হন। সহকারী কমান্ডার (দপ্তর ও পাঠাগার) পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তন্মধ্যে মোঃ আবু বক্কর সিদ্দিক কলার ছড়া প্রতীক, মোঃ মাহবুবুর রহমান রজনীগন্ধা প্রতীক ও মোঃ রফিকুল ইসলাম ঢেকি প্রতীক। মোঃ রফিকুল ইসলাম ৮২ ভোট প্রাপ্ত হয়ে নির্বাচিত হন এবং মোঃ আবু বক্কর সিদ্দিক ৬২ ভোট প্রাপ্ত হয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বি হন। অবশিষ্ট পদগুলোতে একক প্রার্থী থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন । নির্বাচনের ফলাফলের ব্যাপারে কাহারও কোন প্রকার আপত্তি কিংবা অভিযোগ না থাকায় পরাজিত প্রার্থীরা ফলাফল মেনে নিয়ে বিজয়ী প্রার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এবং সর্বদায় কাঁধে কাঁধ মিলিয়ে সাংগঠনিক কর্মকান্ড পরিচালনা করার প্রত্যয় ব্যক্ত করেন। নির্বাচিত কমান্ডার প্রতিক্রিয়ায় জানান- সকল ভেদাভেদ ভুলে গিয়ে সকলকে সাথে নিয়ে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবেন । স্বাধীনতার পরাজিত শক্তিদের বিরুদ্ধে দূর্বার আন্দোলন গড়ে তুলবেন এবং অনতিবিলম্বে সকল যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ সাজা নিশ্চিত করার দাবি জানান সরকারের প্রতি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে শেষ শ্রদ্ধা-ভালবাসায় সিক্ত হয়ে বিদায় নিলেন ভাষা… পরবর্তী সংবাদ শ্রীবরদীতে আন্তর্জাতিক পরিবেশ দিবসে র‌্যালি ও আলোচনা সভা

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads